somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি

১৫ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি

প্রবীন কিছু মানুষ আজও স্মৃতি হতে বলে যায় কথা...
শুনছি পড়ছি তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা হতে জাতি হিসাবে আমাদের গৌরবের কথা ... পত্রিকার পাতায় ..টিভির চ্যানেলে চ্যানেলে। একটা বিশেষ বৈশিষ্ঠ্য লক্ষ্য করলাম তাদের কথায় ...তারা সেদিন সবাই স্বপ্ন দেখেছিল ... আশার শিকল কষ্ট করে হলেও বুকে জড়িয়ে নিয়েছিল। ধূলো--দেশমাতার ধূলো ছুঁয়েছিল প্রাণে প্রাণে। তাই তারা আজও আশা রাখেন প্রাণন্ত...আজও স্বপ্ন দেখেন ....আমারা পরবর্তী প্রজন্ম কেন পারিনা সেই রূপ আশা রাখতে?

আশা...
হ্যাঁ কোটি মানুষের আশা আর স্বপ্নের ফসলই তো আজকের আমাদের স্বাধীনতা। তাঁরা আশায় অনঢ় ছিল। সামনে এগানোর সাহসিকতায় অকুতভয় ছিল। সেই বিক্ষুদ্ধ পরিস্থিতিতে ...সেই পাকিস্থানী পটভুমির বিভীষিকাময় পরিস্থিতে , করুন শোষন নির্যাতন এর মাঝেও তারা স্বপ্ন দেখতে পেরেছে, যুদ্ধ করতে পেরেছে। আনতে পেরেছে দেশের জন্যে সবচেয়ে মহৎ প্রাপ্তি-স্বাধীনতা। আর আজ স্বাধীন দেশ , তবুও আমরা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম আশায় জাগ্রত হতে দ্বিধায় ভেসে যাই। এমনই পরিস্থিতির জাল বিছানো হয়েছে, হায়রে! কিন্তু আশা আর আশা দরকার ..না হলে দ্বিধার সাথে কালের অতলে ভেসে যাব আমারাও কোন একদিন। আশা লাগবে আশা ...স্বাধীন মায়ের আঁচলের ছেড়াফাঁটা বন্ধ করতে।

স্মৃতি...
হ্যাঁ যাদের মনজুড়ে ভাষা আন্দোলন এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের নয়মাস ও মহান বিজয় এর স্মৃতি তারা আজ অনেকই নিজেরাই হয়ে গেছে স্মৃতি। জীবিত বেশীর ভাগই বয়সের মহাসত্যে সায়াহ্ণে। কিন্তু কর্মঠ আমরা তারুন্য আর যৌবনোদীপ্ত রা। যাদের নেই সেই সময়ের স্পষ্ট স্মৃতি। আছে পরবর্তীকালে ঘটে যাওয়া সেই সব ঘটনার স্মৃতি যা ঘটার কথা ছিলনা এমন একটি দেশপ্রেমী অকুতোভয় জাতির জন্যে। কিন্তু ঘটেছে। সেই সব স্মৃতি কি শেখায় নি আমাদের আমাদের ভুলের কারন। অবশ্যই। তবে কেন আমরা ভুলে যাই?

লজ্জা...
হ্যাঁ লজ্জা তো লাগবেই। নিজেরা নিজেদের হত্যা করছি নিয়ত, তাও আবার দেশপ্রেমের ধূয়ো তুলে। দূর্নীতির অন্যতম শীর্ষ দেশ আমার সোনার বাংলাদেশ। মিথ্যে বুলির সত্য আহাজারির সুচতুর পারঙ্গমতা আমাদের জনে জনে। কাল বিজয় দিবস ..ওদিকে টিভিতে দেখি স্বাধীনতা নিয়ে আলোচনা সভা করছে মুক্তিযুদ্ধ বিরোধী দল, ঠিক বিরোধী হলে অতটা আতে লাগত না বরং প্রকৃত পক্ষে মুক্তিযুদ্ধের সময় বেঈমানী কারী ...স্বজাতি র ইজ্জত সম্মান , প্রাণ লুণ্ঠন কারী দল। হায়রে ! কি লজ্জা! গনতন্ত্র রক্ষার বার যাদের হাতে তুলে তুলে দেই আমরা তাদের মনের কোণে লুকানো বিশ্বাসের তন্ত্রে গন মানে জনগণ আছে কিনা ভাবতে ভীষণ খটকা লাগে। থাকলে কি আর নির্বাচন নিয়ে এত সমস্যা হয়! আসলে জনগণ কোন ব্যাপারই না শাসক দলের কাছে। এত বলাও ঠিক হচ্ছেনা। লজ্জার নিজের কাছে আরও বেশী। কিছুই করতে পারিনি আজও তেমন একটা দেশের জন্য...মাথা নিচু করে তাই আমি ভীষণ লজ্জিত বিজয়ের ৩৫ বছর পরেও।

ঘৃণা...
হ্যাঁ , ক্ষমা করা হয়েছে। তাই বলে দেশের শত্রুদের অপরাধের কোন শাস্তি হবেনা? প্রতিবেশী মেয়েটাকে যুদ্ধের সময় ধরে নিয়ে তুলে দিল যারা পাক সেনার নষ্ট হাতে ...তাদের কে কেন ঘৃণা করবনা? ঘৃণা ঘৃণা ...ঘৃণা তাদের প্রতি তাদের কাজের প্রতি। ঘৃণা আজ যারা তাদেরই মত পথের অনুসারী। প্রত্যক্ষ শত্রু অনেক ভালো পরোক্ষ শত্রুর চেয়ে। আজ যে বেশীর ভাগ পরোক্ষ শত্রু।

আলোচনা...
আগের পোষ্টে ছিল। আবারও বলছি। আজকাল আলোচনা খুব বেশী। খুবই ভালো...আলোচনা ..বক্তব্য উঠিয়ে আনবে বেশী বেশী...জানার বোঝার পরিধি বারাবে নিশ্চিত...জাগাবে আশা ...। দেখি না আলোচনা কোথায় নিয়ে যায়...সমাধান পাবার ইতিহাস তো আমাদের অজস্র। বিজয় দিবসের এই লগ্নে বসে আলোচনা আরও ফলপ্রশু হক ...সেই আলোচনার কামনা করি।

স্বপ্ন...
হ্যাঁ ..আমারা স্বপ্ন দেখি । কোন অবাস্তব স্বপ্ন কিন্তু নয়। আমার ভাবিনা একদিনে দেশ আমার সব সমস্যা মুক্ত হবে। কিন্তু সমস্যা সমাধানের যথার্থ ,বাস্তব মুখী ও দেশপ্রেমী কর্মকান্ড চলবে - সে স্বপ্ন দেখতেই তো পারি। এত মানুষেন এত সুন্দর সুন্দর স্বপ্ন কোনদিন কোন দুর্জন দুষ্টু রুখতে পারেনি। এখন কেন পারবে? স্বপ্ন দেখি তাই শান্তি আসবেই। কিন্তু কবে?

ভয়...
ভয় যে আমাদের পিছে ছায়া হয়ে গেছে। এমন কেন হলো দেশে। ভয়কে মৃত্যুর দোরে ঘুরিয়ে আনতে হবে। দেখিয়ে আনতে হবে ১৬ ডিসেম্বরের বিজয়ের উল্লাস। পারব কি?

স্মরণ...
হ্যাঁ , আসুন আমরা আজ বিজয়ের এই ক্ষণে সশ্রদ্ধার সাথে অন্তত একবার হলেও স্মরণ করি সেই সব শহীদদের যারা নিজেদের প্রাণের বিনিময়ে দিয়ে গেছে স্বাধীনতা। যাদের জন্যে আজ অন্তত বলতে পারি আমি স্বাধীন দেশের বাসিন্দা।

ভালবাসা...
হ্যাঁ , দেশকে ভালবাসি ....ভীষন ভালবাসি। কেন বাসবনা। এ যে আমার আরেক মা। মাকে যেমন ভালোবাসি দেশেকেও তেমনি বাসা উচিৎ। তাই না। প্রতিক্ষণে মুগ্ধ হয় যে দেশের মাটি , ধূলো , নদী জলে ...তাকে তো ভাল বাসবই।
আসুন চিৎকার করে বলি ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রাক্কালে ...........
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।
আসুন এরকবার জোরে একসাথে বলি .... আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।
আসুন বারবার বলতেই থাকি।

সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:৫৫
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সকালে শিক্ষক, বিকালে সবজি বিক্রেতা

লিখেছেন ঢাকার লোক, ২১ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:৪৯


মাননীয় শিক্ষামন্ত্রীর বিভিন্ন আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপে যখন মিডিয়া জগৎ সয়লাব এমনি সময় হটাৎ করেই ইউ টিউবে একটা ভিডিও চোখে পড়লো। ২ মিনিটের এ ভিডিওটা সেলফ এক্সপ্লানেটোরি ,... ...বাকিটুকু পড়ুন

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×