উনুনের শিখার উপর জ্বলে পুড়ে মরুক সে।
ঠোঁটের ফাঁক গলে বের হয়ে গেল কথা-আশ্বাস,
সেই কারও এক কর্নে ঢুকে ষড়যন্ত্র পাকাক সে।
ধোঁয়া হয়ে পালায় বাতাস...শীত হয়ে ঢাকে লেপে
কথার বিষরোষে অশ্রু হয়ে ঝরে চোখে কারও...
বাতাস কি আর রোখা যাবে আঙুল সব চেপে চেপে?
ক্ষয়ে ক্ষয়ে যায় আঙুলের চর্ম, চৌচির ঠোঁটের জমিন
বাতাসের দোষ দেবনা, সে কিন্তু আপন ধর্মে মুমিন।
কক্সবাজার, 3/১/২০০৭( সকাল ১২:১৫)
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০০৭ ভোর ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




