somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একমাত্র ভাগ্নের জন্ম... , কিন্তু সপ্তাখানেক বাদে হবে দর্শন

০৩ রা জানুয়ারি, ২০০৭ ভোর ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার একমাত্র বোন, আমার বড় বোন...কাল কক্সবাজার আসার আগে হাসপাতালে যাবার জন্যে গাড়ীতে উঠিয়ে দিয়ে এসছিলাম।
আজ দুপুরে সিজার এর মাধ্যমে এল আপুর প্রথম সন্তান (ছেলে) এই পৃথিবীর ধূলোর মাঝে।
কিন্তু অভাগা মামা নবজাতকের...দেখতে পারলনা ....আজই মাত্র কর্মক্ষেত্রে জয়েন করলাম। ক'দিন যে ওয়েট করতে হয় আরও সেই নিষ্পাপ মুখ দেখতে ! উহ! জীবন! উহ! ব্যস্ততা!

কিছু একটু লিখতে ইচ্ছে হলো কবিতার মতো করে..............হয়তো কবিতা ,হয়তো কবিতা নয়, হয়তো কিছু একটা , কিন্তু মনের কথা..........

বাস্তব হতে পারিনি তাদের দু্থজনার পাশে
----------------------------------------
( উৎসর্গঃ আপুর কোল আলো করে আসা নবশিশুটিকে )

হয়তো সূর্য ছুঁয়ে যাচ্ছে এঁেকঁেবকে, আমি এখনও ছুঁতে পারিনি।
হাসি হাসি মুখ একটি নবশিশুর-পরিপূর্ণ বিশুদ্ধ,
হয়তো হঠাৎ বিশুদ্ধ হাসির বন্যায় ভরিয়েছে পুরোনো কত শত মুখ,
আমি সে নিরবিচ্ছিন্ন প্রবাহ ধারায় একই তরঙ্গে ভাসতে পারিনি।
হয়তো কেঁদে উঠেছে হঠাৎ নেমে আসায় জঠর স্বর্গ ছেড়ে ধরাধামের
আবহাওয়ায়...শুনেছে আশেপাশে যারা তৃপ্ত নব ভু-বাসিন্দার
উদ্দীপ্ত সজীবতায়, আমি সে কান্না শুনতে পারিনি।
বড় বড় চোখে চেয়ে থেকেছে প্রতিটি নতুন মুখে , হয়তো তখন
বিস্ময় জাগিয়েছে প্রশান্তি নব আর পুরোনো জগতের দুধারেই,
আমি সে সুখকর বিস্ময়ে বিস্মিত হতে পারিনি।
আমি হতে পেরেছি মহা আনন্দিত, আপ্লুত - প্রচন্ড প্রচন্ড,
হয়েছি অনুভূতির মাঝে ধোঁয়াময় খুশি ভীষণ আর অজানায় আহ্লাদিত,
কিন্তু না আমি হতে পারিনি প্রকৃত সুখোজ্জিবিত, হতে পারিনি
দর্শনে লব্ধ শান্তির জলে ধোয়া একজন পরম , পরম মুগ্ধ সুখী।
কারন...আমি হতে পারিনি স্থির বাস্তব আজ দুপুরে পাশে
নবপুত্র শিশুটির আর তার মা্থর, যে আমার একমাত্র বোন।
আমি যে শ্থতিনেক মাইল দূরে ... ভীষণ একা একা সেচ্ছা নির্বাসনে।

------------------------------
০৩/০১/২০০৭ (বিকেল ৪:৩০)
কক্সবাজার

-----------------------------
Photographer: Mamun M. Aziz
Camera: NIKON COOL PIX S9
Place: sarisha crops of a friend's house roof

সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০০৭ ভোর ৬:৪১
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: বালির নীল গোলকধাঁধা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:১২



কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।

বিমান... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

তুমি কার জন্য বাঁচো? কীভাবে এ-আই দিয়ে কভার সং তৈরি করি?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৩

প্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন

পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৪

সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

ভালো লাগে

লিখেছেন আরমান আরজু, ২০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৮
×