ঢেউয়ের স্মৃতির ফেনীল ছোপ ছোপ আস্তর।
বালু জলের সে মায়া দর্পনে ফুটে ওঠে যে দৃশ্য
তার অভাব দেখি দূরে আমাদের শহরে।
আনাঢ়ী নারী দর্পনে দর্পনে চেহারা দেখে...
বর্তমানের সৌন্দর্য ওটা, ওটা কিন্তু ক্ষণিক নারী।
শহরের কদাকার আবরণে জড়িয়ে ও সৌন্দর্যের
কি লাভ? কি লাভ নারী অহংকারে?
তবু শান্তি ভেবে এই কালো আকাশে চাঁদ
ফুটে থাকে চিরকাল একাই,
চাঁদকে দেখি, আলোর উৎসকে কিন্তু নয়।
তুমি নারী , সকলের দৃষ্টি একা তোমারই।
ঢেউ এর স্মৃতি নতুন ঢেউ এ মুছে যায়,
নতুন বালু জলের দর্পনে কি নারী
দেখা যায় সেই তোমাকেই?
সাগর উদার , ঢেউ তার অকাতর,
কার্পন্য করে না কোন বালু জলের দর্পন,
স্থির , অবিচল...
তবু আনাঢ়ী নারী , সেখানে তোমাকে
খুঁজে পাওয়া যায় বলোতো ঠিক কতকাল?
১৯/০৫/০৬
ছবিঃ
মামুন ম. আজিজ
নিকন কুল পিক্স এস 9 ডিজি ক্যামেরা
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০০৭ রাত ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







