কিন্তু ব্যতিক্রম ঘটে , অতি খেয়াল করে দেখেছি, যেদিন ঘুম সাত/আট ঘন্টার বেশী হয় সেদিনই স্বপ্ন বাবাজী কপাত করে জাপটে ধরে। আর ওমন দিনে একটা নির্দিষ্ট অধ্যায়ের আর পরিবেশের স্বপ্ন দেখি প্রায়শই। ...
একটি ক্লাশ রুম। দুই সারি বেঞ্চ , সহপাঠী বেশির ভাগের চেহার আর নাম মিলে যায় স্কুলের সহপাঠী গণের সাথে। তবে সবচেয়ে মজার ব্যাপার স্বপ্নের বিভিন্ন সিকোয়েন্সে সেই ক্লাশরুমে চলে আসে পরিচিত বিভিন্ন অংগনের নান ব্যক্তিত্ব। ঘটনা গুলো ছোট ছোট ...বেশ মজাও পাই। ...মাঝে মাঝে দেখা যায় আমার চেয়ে ১০ বছরের সিনিয়র কেউ ও আমার সাথে একই ক্লাশে বসে আছে। ...
কষ্ট লাগে সকালে যতই চেষ্টা করি মজার ঘটনাগুলো আর মনে পড়েই না। আজকে সকালেও দেখছিলাম। গতকাল রাতে ১১টায় ঘুমিয়ে পড়েছিলাম চশমা চোখেই , শরীরটা একটু খারাপ তো তাই। স্বপ্নের একটু মনে আছে কেবল...স্যার কি যেন পড়াচ্ছিল , ভুল । আমি উল্টো স্যার কে সঠিক টা বুঝিয়ে দিচ্ছিলাম। ....
একটা ব্যাপারে স্বপ্নগুলো বেশ কাজের ...চেনা মুখ গুলো দেখা যায় খুব কাছ থেকে । নষ্টালজিয়া কাজ করে ঘুম ভাঙার পর তাই অনেকক্ষণ ।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০০৭ সকাল ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







