somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা// ডাকার ভিন্নতায় কি আসে যায়

২১ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিশীথ অথবা রজনী, না হয় বললেই আরও সহজ করে - রাত;
তাতে কি ক্ষতি বা উন্নতি হয় আঁধারের?
সূর্য পশ্চিমের পট বিছানায় ঘুমিয়ে গেলেই তো আঁধার হামলে পরে
এদিক ওদিক সবদিক দিক হতে, খুঁজে খুঁজে বেয়োনেটের খোঁচায়
বিদ্ধ করে ঘর দুয়ারের প্রতিটি শূণ্যতা।
কৃত্রিম আলো জ্বললেই আবার কোন ঘরের মাঝে
সেই আঁধারই লুকায় মুখ টেবিলের নিচে অথবা জামার আস্তিনে।

পবন অথবা হাওয়া, না হয় বললেই আরও সহজ করে - বায়ু;
তাতে কি ক্ষতি বা উন্নতি হয় বাতাসের?
পৃথিবী ঘুরবেই, তাপ কমবে বা বাড়বেই আর
বাতাস প্রাণ সঞ্জিবনী সুধা বিলায়ে দিকভ্রান্ত এদিক সেদিক
ছুটেই চলবে ক্রমান্বয়ে। হয়তো কখনও গতি বেড়ে যাবে ,
ঝড় হয়ে ভাঙবে তোমার আমার হাত পা কোমর অথবা
সাগরের উত্তাল জল টেনে আনবে ভূমিতে আর বোঝাতে চাইবে
প্রাণেরই বিনিময়ে আমাদের জীবনের মিছে মায়া কাব্য।

মনুষ্য অথবা মানব, না হয় বললেই আরও সহজ করে - মানুষ;
তাতে কি ক্ষতি বা উন্নতি হয় আমাদের?
বয়স বাড়তেই ভেতরের চোখ যেই উন্মোচিত হয়,
স্মৃতিযন্ত্র ভিন্ন পরিচয় পাবার আশায় পুনঃ পুনঃ রক্তের অমলিন
দাগ কাটতে থাকে অন্য মানুষেরই মনে মনে।
হাসবে , কাঁদবে প্রতি পদে পদে অদৃশ্য পাখা ঘোরাবে স্বার্থের বাতাস পানে
আর স্বার্থের বিরোধ হলেই লুকাবে মুখ আঁধারের খোলশে ।
স্বার্থের চরমে লোভাতুর দৃষ্টি ফেলে নিজেকে শ্রেষ্ঠ জীব ভাবতে থাকবেই
আর শ্রেষ্ঠ কর্মগুলো কিন্তু করে চলবে অগোচরে না বুঝেই নিবের্াধ প্রাণী অনেক।

21/01/07 (দুপুর 1:00)
-----------------------
ছবি
----
ফটোগ্রাফারঃ মামুন ম. আজিজ
ক্যামেরা ঃ নিকন কুল পিক্স এস 9
বিষয়ঃ ফ্রিজের গায়ে আলোর ছায়া।


সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৫৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালকেউটে

লিখেছেন রাজীব নুর, ২৭ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৫৯



তুমি ও অতিথি পাখি কী সুন্দর মিলেমিশে একাকার!
আম ও দুধের অপূর্ব সংমিশ্র!
অতিথি পাখির কিছু কিছু বিসর্জন থাকলেও-
তুমি যা কিছু অর্জন করেছো তাতে নেই একরত্তি বিসর্জন!

অর্বাচীনের মতো ভেবেছিলাম... ...বাকিটুকু পড়ুন

দায় নেওয়ার কেউ নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের মানুষদের মাঝেও 'উত্তম মানুষ' আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৭



পবিত্র কোরআনে অসম্ভব সুন্দর একটি আয়াত আছে। মহামহিম খোদাতায়ালা পুরো বিশ্বের মানুষদের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে পবিত্র কোরআনে জিজ্ঞাসা করেছেন - "আর ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম... ...বাকিটুকু পড়ুন

দুখু মিয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৬



গভীর অন্ধকার রাত প্রবল গর্জন করে আকাশ ডাকছে, দুখু মিয়া আর তার মেয়ে ফুলবানু খুপড়ি মতো ছাপরা ঘরের জানালা দিয়ে তাকিয়ে আকাশ দেখেন। অন্ধকারে কিছুই দেখা যায় না তারপরও বাপে... ...বাকিটুকু পড়ুন

যে শহরে বৃষ্টি নেই

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৩০



শহরটা নিচে। অনেক নিচে। রিকশার টুংটাং, বাসের হর্ন, কারো হাসির শব্দ, কারো ঝগড়ার শব্দ — সব মিলিয়ে একটা জীবন্ত শহর। কিন্তু রিয়াজের কাছে এই সব শব্দ এখন অনেক দূরের।... ...বাকিটুকু পড়ুন

×