ওরা এসেছিল, তীক্ষ্ম ফলায় স্বপ্ন রেখেছিল আটকে
সময়ের সাথে সাথে জলের জোয়ার তার উপর দিয়েছিল বালুর পর্দা।
আর ওরা সব মরে গিয়েছিল কালের মহামারী প্রবাহে।
স্বপ্নগুলো সব হয়েছিল তাই দুর্লভ গুপ্তধন ভবিষ্যতের।
মরিচা ধরেছিল ধীরে ধীরে নোঙরের কাচা লোহায়,
স্বপ্নগুলোর বুকে সংক্রামিত হয়েছিল সে মরিচীকার দাগ।
স্বপ্নেরা সব অমর , অভিযোজন অত্যাবশ্যক ছিল তাই।
ভবিষ্যতের গুপ্তধন সন্ধানীরা যেদিন স্বপ্নের এই ভান্ডার খুঁজে পেয়েছিল
সেদিন তারা বোঝেনি স্বপ্নের সেই অভিযোজন, অতীততো দেখেনি তারা মোটেও।
স্বপ্নগুলো তাই বালুর তল হতে মুক্ত হলো যেদিন, সেদিন থেকেই
ঐ যে ওদের স্মৃতি, যারা এনেছিল স্বপ্ন ,ভরিয়ে দিল ভ্রান্তি আর কালিমায়,
কারণ স্বপ্নরা আয়নার প্রতিচ্ছবির মতো উল্টোভাবে অভিযোজিত হয়েছিল।
২২/১/০৭
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০০৭ রাত ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






