somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টুকরো কথা // তিন ইনটুইশনওয়ালীর গপ্প

১৫ ই মার্চ, ২০০৭ সকাল ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দৌড়ে দৌড়ে রিফাত পৌঁছে গেলো গন্তব্যে ঠিকই। তবে মাত্র পাঁচ মিনিট দেরী হয়েছে । দশটার স্থানে বেজে গেছে ঘড়িতে দশটা পাঁচ। তাতেই মুখ গোমড়া করে বসে আসে রিমি বিগ বাইটের কোনার টেবিলে । বলল অনুরাগের ভাষায়, " যাও যাও , তোমার মুখ দেখেবনা। আমার ইনটুইশন বলছিল তোমার দেরী হবেই। আর তুমি বললে না আজ আগেই আসব। "
' না , লক্ষ্মী সোনা , তোমার ইনটুইশন কি ভুল হতে পারে।ম াফ করে দাও। তোমার ইনটুইশন নিশ্চয় বলছে আমাকে মাফ করে দেয়া উচিৎ। আমার প্রতি সদয় হওয়া উচিৎ । কারন আমি তোমাকে ভালবাসি। '
রিমি মুখ উঁচু করল এবং মাথা নাড়ল। মুখে তখন মিষ্টি হাসি।
...
ঠিক এগারোটায় রিমি কে রিকশায় উঠিয়ে দিল কলেজের উদ্দেশ্যে । হাতে মাত্র আধ ঘন্টা সময়। বনানীতে যেতে হবে । এত অল্প সময়ে কি করে পৌঁছাবে জিলেটার আইসক্রিম শপে। চিন্তা করতে করতে আর সি এনজি ওয়ালার মুখে না শুনত শুনতে এগাচ্ছে, তখনই ডাক দিল ইষ্টার্ণ প্লাজার সিড়ি থেকে মিতু।
' আরে মিতু , কেমন আছ।'
' মেয়েটা কে ? '
' মেয়েটা মানে?'
' ন্যাকা সেজনা। আমার ইনটুইশন বলছিল তুমি অস্বীকার করবেই। এই দেখো ছবি তুলে রেখেছি। বল কে?'
ধরা খেয়েছে বেশ। মেজাজ খারাপ হলো রিফাতের। ঘড়িতে দেখল আর মাত্র বিশ মিনিট। শিথি অপেক্ষা করবে। মিতুকে অনেক পেয়েছে কাছে। ওর চেয়ে শিথি অনেক ইমপোর্টেন্ট। 'পরে বলব, ফোন কইরো'
কিন্তু না সামনে এসে দাড়াল । সরে যেতে গিয়েই চোখের জল পড়ল হাতে। মিতু বাড়িয়ে দিল তার হাত টাও আটকানোর ভঙ্গিতে। সামনে এগোনোর গতিতে জোর ছিল। হাতের সাথে লেগে গেল ধাক্কা। রক্তের একটা লাল দাগ দেখা গেল রিফাতের হাতে। চুরি ভেঙেছে মিতুর হাতের। মিতু সর্যি বলতে যাচ্ছিল , সিএনজি তে উঠে গেলো রিফাত। হাতটাকে রুমাল দিয়ে চেপে রাখল।
...মিতু সামনে মিসকল দিয়ে যাচ্ছে। কারন একটু আগে দুটো মেসেজ শেয়ার হয়েছে। রিফাত লিখেছিল সিএনজি সামনে এগাতেই ---ছি ছি, আমার কাজিনকে দেখেই এতো সন্দেহ, ছি।
মিতু লিখেছিল-- সর্যি, সর্যি ডার্লিং, আমার ইনটুইশন বলছিল তুমি , না হতেই পারেনা। হাত কি বেশী কেটেছে?

এর পরই মিতুর সমানে মিসকল। শেষে ধরল। কিছু ক্ষণ মিষ্টি মিষ্টি কথহলো। সমাধান। কাল সকালে দেখা। এতটুকুন কথা না হলে জানত রিফাত শিথির সামনে গিয়ে এই মিসকল পোহাতে হতো। এই ইনটুইশনটা কাজে লাগল রিফাতের।

...জিলেটাতে পৌছালো যখন তখন 12:45। এর মধ্যে দুবার কলও করেছে শিথি। ধরেছিল রিফাত । বলল, 'এইতো আসছি। একটু ছোট ঝামেলায় পড়েছি, একটু 10 মিনিট ওয়েট কর।'

জিলেটার ঠান্ডার মাঝে বসেও হাপাচ্ছিল রিফাত । শিথি র চোখ এড়ালো না লম্বা কাটার সদ্য দাগটা। বলল, ' ইস কি হয়েছিল। '
'আর বলোনা, রাস্তায় একটা ছোট একসিডেন্টের মধ্যে পড়েছিলাম, উহ একদম বেচে গেছি, যাক কেবল এই ছোট কাটার উপর দেেিয়ই গেছে'
' আর মোাবাইলে বললে না কেনো, আমার ইনটুইশন বলছিল নিশ্চয় এমন কিছু একটা হয়েছে তোমার। না হলে তোমাকে তো চিনি, দেরী করার বান্দাতো তুমি নও।'
বলেই কেটে যাওয়া হাতটা কোলের উপর টেনে নিল শিথি।.

15/3/2007

ছবিঃ বাংলাদেশের তিনজন প্রতিষ্ঠিত মডেল /নাট্য নায়িকা
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০০৭ সকাল ৭:৪৮
২৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×