সবখানে শুধুই উপদেশের আনাগোনা
সবাই কেবলই উপদেশ দেয় আর দেয় মন ভরেই
এই এত রাত গভীরে চোখে ঘুম নেই একেবারেই।
একসময় থাকে সবাই শুধুই কবিতা লেখে
আর লেখে কষ্টগুলো টেনে হিচড়ে মানে ছিড়েখুঁড়ে
রাত গভীরে সেই সে সময় নির্ঘুম ঘুমগুলো জড় হয়ে
এক্কাদোক্কা খেলে নেয় জড়ো হয়ে একটু দূরে।
আমি সেই তখনও কবিতা লিখতাম মানে লেখার
ভাব ধরতাম আর আজও কবিতা লিখি সেই ভাবেই
ঘুমছাড়া ঘুম আমার এক্কা দোক্কা ছেড়ে তাস খেলে
কারন সে আর দৌড়াতে পারেনা মানে সে বৃদ্ধ প্রায়
আর এদিকে আজকাল উপদেশ দেখে আর শুনে শুনে
কবিতার প্রচেষ্টা ভাবতে ভাবতে বদলে যেতে চায়।
নিরুপায় , ঘুম ভুলে গেছে অতীতের ঘুম, কবিতারা
যন্ত্রনায় কাতরায় মানে স্থির ভাবনা খুঁজে পায়না
আর উপদেশের রঙবেরং দৃষ্টিবিভ্রম জনিত কুর্দনে
বাস্তব পরাবাস্তব আর অতীত বর্তমান এমন কি
ভবিষ্যতও নির্ধারণ করা যায়না ঢুলু ঢুলু চোখেও
অথচ এই ঢুলু ঢুলু চোখেই দেখা হয়েছিল অনেক স্বপ্ন
আর আজ চারপাশে যেন ঘিরে ধরেছে এক উপদেশের অরণ্য।
আমার বা আমার কবিতার তাতে কিছুই যায় আসেনা
মানে নির্জনতা তো খুঁজে নেয়া প্রিয় ভালবাসা তব্ওু
সামনের পথে দিশা নেই আলো নেই , কেবল উপদেশের বিভ্রান্তি;
ঘুমের বিশ্রাম, কবিতার ছোটাছুটি আর চারপাশে উপদেশের
কথামালায় কোথায় যেন নিজের মাঝে খুঁজে পাই ভীষণ কান্তি।
২২/০৫/২০০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




