লিখব কি আর তাই , ওলেখায় মন ভরেনা , এখানে অনুভুতির সেই অন্তর পোড়া গন্ধ বিলীন।
তার সে পটল চেরা কাজল আখি কল্পনায় আঁকতে কি আর পারি; আমি যে এক অদক্ষ চিত্রকর।
তার সে শান্ত ঠোঁটের মিষ্টি সরস আমি ভাবতে কি আর পারি; আমি যে এক অদক্ষ ভাবুক।
অসম্পূর্ণ অনূভুতির জ্বালামুখে বসে কেবল অগ্নি ঝরা কষ্টের লাভায় পোড়ার আশায় নিরাশ উদাস
হয়ে ঘামতে পারি ক্রম তাপে ;
কল্পনা আর ভাবনাগুলো আগুন ছায়ায় কাঁপে আর কাঁপে।
সেই তার এলোচুলের রেশমী ঢেউ মনে আমার বারংবার আছড়ে পড়ে, আমি ভাসতে পারিনা, পারিনা ডুবতেও;
সকাল শেষে সন্ধ্য পেরোয় কাল আর আমি পারিনা সম্পূর্ণরূপে ভাবতে তার সেই লালাভ কপোলে
এক ফোঁটা নোনা জলের দুঃসহ স্মৃতিটা ভাবতেও।
অনুভূতিতে ছাপ পড়ে ঘন মেঘের নিত্য নিত্য, কষ্টের ভারে আর আত্ম হঠকারিতায় ভাবনা ভীষন কান্ত।
আমি অসম্পূর্ণ সেই তার ভাবনার সুখে আর তার বিহনে আর বিচ্ছিন্নে ,
প্রতিদিন শেষবেলা তাই হারিয়ে যাই কষ্ট আর সুখ মেশানো ভেজাল অনুভূতির এক গহীন অরন্যে।
২৭/০৫/০৭
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


