অনন্ত ভালবাসা অয়োময় কপাটে রুদ্ধ করে দিনের পর দিন জিয়ানো; তারে মারিনা , মরিনা দেইনা মরতে এক মুহূর্তেও
আর তাই তার আর্তনাদে কম্পন ওঠে অয়োময় দেয়ালে , দেয়াল থেকে মনে , মন থেকে দেহে ..কম্পিত জীবন হয়ে ওঠে অনাহুত একক সম্পদ।
অনন্ত আশা এক বিষাদ অনুভূতি ; স্বাদ হয়ে যায় মনের গুমোট আবহাওয়ার নবরূপ অভিযোজনে , তাই সে আশা নিয়ে মিটতে থাকে বাধ্য জীবন অযাচিত আর অনবোধিত রূপকতায় , সেখানে আত্ম স্বপন হারায় সুখ , আমি হারাই সতেজ জীবনের সবুজের জিয়ানো কাল।
২৭/৫/০৭
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৭ রাত ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


