নিষ্ঠার সঞ্চয়ে অনিষ্ঠ পিয়াসীর সফলতা লাভ- নেতিবাচক না ইতিবাচক?
এই প্রশ্ন দিয়ে অমাবশ্যায় পূর্ণিমার সন্ধানের অসম্ভাব্যতা যাচাই-অযথা,
সফলতাই যদি ইতিবাচক হয়ে ওঠে তবে আইনের দরকার অপ্রয়োজন
অথবা অসফলতাকেই যদি আঙ্গুলের ইশারায় বলি নেতিবাচক ঘটনা...
তবে কি পৃথিবীতে উন্মাদ, মাতাল এবং আত্মহননকারীর সংখ্যা যেতনা
বেড়ে চরম ভাবে যেভাবে মৌমাছির চাকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে
নির্বোধ শ্রমিক মৌ, আর মজা করে মধু চোষে উচ্ছৃংখল মৌ রাণী মাতা...
আসলে বোঝার ভূল, সফলতা আর অসফলতা দুই আপন ভ্রাতা...
তারপর মাঝে মাঝে খেদ বা বিরতি, খুনির মাঝেও থাকে নিষ্ঠা অতি...
দিন রাত খেটে খুটে কোদাল ওঠা হাতদুটোতে শক্ত কড়ায় অল্প কটা টাকা
কারও বা শখ পকেটে পুরবে পুরো এক শহর , ধর এই আমাদের ঢাকা।
বৃষ্টিতে ভিজে ছাদের তলে দেখি শুকনো বাতাস আর ...শুকনো বাতাসে
ছাদের তলে দাঁিড়য়ে দেখি বৃষ্টির এলোমেলো ধারা...অবস্থান পরিবর্তন
বৈ আর কিছূ তো নয়, সবই অবস্থান সাপেক্ষ বুলি তো তাই
নেতি না ইতি তার চেয়ে বড় নিষ্ঠার সাথে প্রয়োজনটাকে পূর্ণ যাচাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


