গতির মাঝে ক্ষতি .........গতির সাথে পাল্লা
পদযুগল আর পারে না অতীত ধকল সামলা
ভারাক্রান্ত জীবন নাকি সময় আমার ভাবছি
সময় সে তো আমার হয় না যতই কাছে ডাকছি
রোজ সকালে নতুন সূর্য ..পুরানো টা তবে কই
বয়সের সাতে ভাঙছে নিত্য উপরে উঠার মই
কথায় কথায় প্যাচ লেগেছে ঘুড়ির সূতোর মত
বুঝতে বুঝতে হচ্ছে দেখ জীবন সাবাড় কত
আর কতটা উঠলে তবে পড়ার ভয় তো নাই
পড়ার সে ভয় যায়না বলে উঠতে ভয় কি পাই?
গতির মাঝে ক্ষতি যেদিন মন নিয়েছে মেনে
পদদুটো হঠাৎ যেন লাগাম দিতে চায় টেনে...
২/১০/২০০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


