somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইনোসেন্স অব মুসলিমস- ভায়োলেন্স এবং মিথ্যাচার ছড়ানোর এক হীন প্রচেষ্টা

১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইনোসেন্স অব মুসলিমস --- নামের ওটা কোন চলচিত্র হতে পারেনা, ওটা একটা অপ-ডকুমেন্টারী বলা যেতে পারে। যা স্পষ্টতই উদ্দেশ্যপ্রণোদিত । আমাদের ইসলাম ধর্মের পয়গম্বর হযরত মোহাম্মদ (সাঃ) কে হেয় করে বিদ্বেষ এবং সন্ত্রাস ছড়ানোই যে ঐ অপ-ডকুমেন্টারিটির উদ্দেশ্য সেটা স্পষ্ট হলো ওটার ১৪ মিনিটের ইউটিউব টেলর দেখার মত দুর্ভাগ্য হবার পর।
ওটার পরিচালক একজন গোঁড়া ক্রিশ্চিয়ান হয়ে অন্য ধর্মের প্রতি যে কটাক্ষ দেখিয়েছেন তা ন্যাক্কারজনক। একটা ধর্মীয় গোষ্ঠীর অনুভূতিকে এভাবে হীন মিথ্যাচার এবং কদর্যতার উত্তেজিত করে তোলা নিঃসন্দেহে ভয়াবহ সন্ত্রাসবাদ। সে কারনেই এটাকে খুবই স্পষ্টত উদ্দেশ্য প্রবণ মনে হয়। উইকিপিডিয়ার তথ্যগুলো পড়লে দেখা যায় এটার প্রচার তেমন ভাবে পাবলিক সম্মুখে করা হয়নি সুচতুরতার কারনে। সামন্য ক’জনার সামেন একটা শো করে পরে বিভিন্ন ভাষায় ডাবিং করে অনলাইনে ছড়ানো হয়েছে। যার পেছেন সহিংসতা ছড়ানোর একটা অপ কৌশলের গন্ধ পাওয়া যায়।
পৃথিবীর কোনো ইতিহাসেই মহানবী (সাঃ)কে ঐ সকল দোষে মিথ্যাভাবে দোষারোপ করেছে বলে মনে হয়না যা ঐ অপ-ডকুমেন্টারীতে করা হয়েছে। যে কোন নাম মাত্র মুসলমানও মহানবী মুহাম্মদ (সাঃ) এর প্রতি এ সব মিথ্যাচার দেখে ক্রোধান্বিত, লজ্জিত এবং কষ্টে ক্লীষ্ট না হওয়ার কোন কারনই নেই। মোহাম্মদ (সাঃ) পৃথিবীর ইতিহাসে এক মহান মানব যা শুধু মুসলমানরা নই অন্য ধর্মের পণ্ডিত ব্যক্তিরাও স্বীকার করেছেন বারংবার।
তাহলে তো স্পষ্টই বোঝা যায় পৃথিবীর চলমান সন্ত্রাস আর উত্তেজনায় আরেকটু চরম উষ্কানী যোগানোর উদ্দেশ্যেই এমনতর কর্মটি সম্ভবত নকুলা নামের ব্যক্তিটি করে থাকবে। নকুলা নামের ব্যক্তিটির এ হেন হীন কর্মের জন্য তার প্রতি তীব্র ধিক্কার জানাই।
সাথে সাথে আমার শান্তির ধর্ম ইসলামের অনুসারী এবং পালকদের প্রতিও আশা থেকে যায় অসহিংসতার মাধ্যমে এই হীন অপকর্মের যাতে সঠিক প্রতিবাদ ও প্রতিকার হয়। কোন নিরীহ মানুষ যেন প্রতিবাদের কারনে শাস্তি না পায়।
মুক্ত ইন্টারনেটের যুগে এই অপ -ডকুমেন্টারীর প্রচার ঠেকানো আসলেই কঠিন। ইউটিউব এ ফায়ার অল বসিয়েই কি আর ঢোকা বন্ধ করা যায়! তবুও আসলে সকলের এটা না দেখাই ভালো কারন আমার মনে হয়েছে ওটা সত্যিই ভায়োলেন্স এবং মিথ্যাচার ছড়ানোর এক উৎকৃষ্ট উদাহরণ।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৫৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×