somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিশব্দ

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি সব সময় মাথা নিচু করে কথা বলো কেন ?....হঠাৎ এমন প্রশ্নে অপ্রস্তুত হয়ে উঠে আবীর।সহসা মাথা তুলে যে এর উত্তর দেবে তা’রও যো নেই। চশমাটা নাকের ডগা থেকে চোখ বরাবর এনে আলতোভাবে মাথা দুলিয়ে বলে,আসলে এটা আমার অভ্যাসে পরিনত হয়েছে।
এ অভ্যাসটা আসলে আবীরের ঠিক অভ্যাস নয় বিশেষ কিছু ক্ষেত্রে তা অভ্যাসে পরিনত হয়েছে। যেমন অনেক মানুষের সামনে হঠাৎ কেউ যদি তাকে চিনতে পেরে বলে ওঠে...ও তুমি সালেক সাহেবের ছেলে না ! সবাই তার দিকে তাকায় তখন কেন জানি সব মানুষের সামনে তার লজ্জা লাগে আর পরিনতি মাথা নিচু। সবাই ভাবে ছেলেটা বেশ বিনয়ী।
ইদানিং এ অভ্যাসটা তাকে ইনফিরিউটি কমপ্লেক্সে ভোগাচ্ছে। বহুবার চেষ্টা করেছে কথা বলার সময় আই কন্টাক রাখবে। বইয়ে পড়েছে তাতে কনফিডেন্স লেবেলটা অনেকটা ইমপ্রুভ করে।
কিন্তু আজকের ব্যাপারটা মোটেই সেরকম নয়। কেন জানি অনিকার আশেপাশে থাকলেই খেঁই হারিয়ে ফেলে সে। ব্যাপারটা প্রথম প্রথম আবীর অনুভব না করতে পারলেও বছর খানেক পরে বুঝতে পারে ও। প্রথম প্রথম এটাকে সে ইনফ্যাচুয়েশন মনে করতো। কিন্তু দিন যতই গড়িয়েছে এটাকে ঠিক এখন ইনফ্যাচুয়েশন মনে করতে পারছেনা। কারন গত পাঁচটা বছর এক নাগাড়ে কারো প্রতি তীব্র আকর্ষনটা নিশ্চই ইনফ্যাচুয়েশনের সংঙ্গায় পড়েনা। মনের ভিতর কিছু যে একটা হচ্ছে বুঝতে পারে সে । কিন্তু কিছু যে বলবে বা করবে তেমন আবস্হাও নেই আবীরের ।
আজ নাটকের রির্হাসেল করার মত সব প্রস্তুতি নিয়ে অনিকার সামনে এসেছে আবীর । যেভাবেই হোক অনুকে আজ মনের কথা বলবে ।অনিকাকে অনু বলে ডাকে আবীর । কিন্তু বিধি বাম । যেই না অনুর সামনে এসে পড়েছে ও অমনি মাথা নিচু । দু’মিনিট হয়ে গেল, অনুর সামনে মাথা নিচু করে দাড়িয়ে আবীর।
কিছু বলবে ?...অনু প্রশ্ন করে আবীরকে
আমিতো অনেক কিছু বলতে চাই,শোনাতে চাই,বুঝাতে চাই….. মনের ভিতর এমন সব কথা জটলা পাকায় আবীরের। মুখ তুলে কিছু বলতে পারেনা ও ।
প্রায় মিনিট পাঁচেক ধরে আবীর অনু সামনা সামনি দাড়িয়ে । আবীরের নিঃশব্দ বোকামি দেখে অনু বলে, আমি এখন যা যা বলব তার সব কিছুই হ্যাঁ সূচক জবাব দেবে। কোন প্রশ্ন করবে না
-আচ্ছা
-এখন থেকে তুমি আমাকে আর লুকিয়ে লুকিয়ে দেখবেনা
-আচ্ছা
-আননোন নাম্বার থেকে আমাকে আর মেসেজ দিবা না
-আচ্ছা
-এখন থেকে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলবে
-আচ্ছা
-তাকাও ?
-আচ্ছা
-কি হল তাকাও ?
_তাকাচ্ছি তো
মনের অতল গভীর থেকে কিছু সাহস জোড়াতালি দিয়ে অনুর চোখের দিকে তাকালো আবীর ।
কেমন যেন একটা শান্ত নদীর সন্ধান পেল ও ।ভালো করে তাকাতেই দেখতে পেল,নির্জণ কাজল আঁকা দু’চোখের মাঝে কচু পাতা কালারের টিপটি একটা সবুজ দ্বীপ ।আর দু’কানের উপর দিয়ে গড়িয়ে পড়া মখমল কালো চুলগুলো যেন বহমান শান্ত ঝরণারই প্রতিচ্ছবি ।
আবার মিনিট পাঁচেকের জন্য কথা নেই কারো মুখে । নিঃশব্দ চোখের চাহুনীতে কি যে কথা হল ওদের মাঝে … অনুর ফর্সা গালে লালচে গোলাপি একটা আভা তৈরী করল ।নাকের চূড়ায় বিন্দু বিন্দু জলকণা জমা হল ।
কয়েক মুহূর্ত পরে দেখা গেল অনুর দিকে তাকিয়ে আছে আবীর আর অনু তখন মাথা নিচু করে দাড়িয়ে ছিল ওর সামনে ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×