ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে এক ছাত্রের রাত কাটানোর ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে তোলপাড় শুরু হয়েছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা। তাদের তোপের মুখে হল থেকে অভিযুক্ত ছাত্রীর সিট বরাদ্দ বাতিল করা হয়েছে। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর ড. এএম আমজাদ। গত ৪ঠা ফেব্রুয়ারি সরস্বতী পূজার দিন ওই ছাত্র শামসুন্নাহার হলে রাতে অবস্থান করে। পূজা উপলক্ষে ছাত্রী হলগুলোতে প্রবেশাধিকার উন্মুক্ত করে দেয়া হয়। এ সুযোগে ওই ছাত্র হলে প্রবেশ করে বলে ধারণা করা হচ্ছে। হলের পুরাতন ভবনের ৫০০৪ নম্বর কক্ষে রাতে ছেলেটি অবস্থান করে বলে সূত্র জানিয়েছে। অভিযুক্ত ছাত্রীর সঙ্গে ছেলেটির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। এদিকে গত সোমবার হলের পুরাতন ভবনের ২০০৪ ও ২০০৬ নম্বর কক্ষে জুতা চুরির ঘটনা ঘটে। এ নিয়ে ওই দুই কক্ষের মেয়েদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে হলে ছাত্র অবস্থানের কথা প্রকাশ করে দেয় এক ছাত্রী। পরে বিষয়টি হল প্রভোস্টকে জানানো হলে রাতেই তিনি অভিযুক্ত শিক্ষার্থীদের তার কক্ষে ডেকে আনেন। এসময় সকলের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ছাত্রীকে হল থেকে বের করে দেয়া হয়। একই সঙ্গে অভিযুক্ত ছাত্রীকে সহযোগিতা করায় এক ছাত্রীকে সতর্ক করে দেয়া হয়। পাশাপাশি চুরির দায়ে আরও দুই ছাত্রীকে হল থেকে বের করে দেয়া হয়েছে। তবে কিভাবে একজন ছাত্র রাতে ছাত্রী হলে অবস্থান করে এবং বের হয়ে যায় তা বোধগম্য নয় সাধারণ শিক্ষার্থীদের কাছে। তারা এ জন্য হলের নিরাপত্তাকর্মীকেও অভিযুক্ত করেছেন। হলের এক ছাত্রী বলেন, আমরা এ ধরনের ঘটনার কথা বিশ্বাস করতে পারছি না। হলের নিরাপত্তাকর্মীর যোগসাজশ না থাকলে কিভাবে ছেলেটি হল থেকে বের হয়েছে তা বুঝতে পারছি না। এই ঘটনায় হলের ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযুক্ত ছাত্রীর হলে সিট বরাদ্দ বাতিল করা হয়েছে ।
ঢাবি’র ছাত্রী হলে ছাত্রের রাত কাটানো নিয়ে তোলপাড়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!

সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন
হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!
হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের আদি জনগোষ্ঠী কারা
বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন
দেবী!

১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন
র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।