ধর্মঘটে ফ্রান্সে দৈনিক ক্ষতি ৫৬ কোটি ডলার
২৬ শে অক্টোবর, ২০১০ ভোর ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অবসর গ্রহণের সময়সীমা বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী চলা ভয়াবহ ধর্মঘটে ফ্রান্সে প্রতিদিন আর্থিক ক্ষতি হচ্ছে ৫৬ কোটি ২০ লাখ ডলার। এ তথ্য জানিয়েছেন, ফ্রান্সের অর্থমন্ত্রী ক্রিস্টিন ল্যাগার্ড। ধর্মঘটের কারণে ফ্রান্সে পরিবহন খাতে বিশৃঙ্খলাসহ দেখা দিয়েছে জ্বালানি সঙ্কট। আল জাজিরা জানায়, ক্রমবর্ধমান আন্দোলনের কারণে আস্তে আস্তে ধস নামছে ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির জনপ্রিয়তায়।
দেশের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সরকারি চাকুরেদের অবসর গ্রহণের মেয়াদ ৬০ থেকে বাড়িয়ে ৬২ করে সারকোজি সরকার। এতে আপত্তি তুলে আন্দোলনে নামে শ্রমিক সংগঠনগুলো। সে সঙ্গে যোগ দেয় শিক্ষার্থীরাও। তবে দেশব্যাপী চলমান অচলাবস্থা সত্ত্বেও সিদ্ধান্তে অটল রয়েছে সরকার। এ রকম পরিস্থিতির মধ্যেই নিকোলাস সারকোজির জনপ্রিয়তার জরিপ চালায় একটি দৈনিক পত্রিকা। এতে মাত্র ২৯ শতাংশের রায় সারকোজির পক্ষে গেছে। সেপ্টেম্বর থেকে ৩ শতাংশ কমেছে তার জনপ্রিয়তা। স্মরণকালের মধ্যে আর কোন ফরাসি প্রেসিডেন্টের এতো কম জনপ্রিয়তার রেকর্ড নেই। ১,৮২৮ জনের মধ্যে গত ১৪ই থেকে ২২শে অক্টোবর জরিপটি চালানো হয়। তীব্র আন্দোলনের মধ্যেও সারকোজি সরকার গত শুক্রবার সিনেটে বিতর্কিত বিলটি পাস করে। আগামী সপ্তাহে বিলটির চূড়ান্ত অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই...
...বাকিটুকু পড়ুন
শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন