আর বাসর রচনা
হবে না গোপন অভিসার,
দুজনে নিবিড় আলিঙ্গন
উন্মুক্ত উদ্যানে কোনোদিন হবে না চুম্বন ।
পাস্তেরনাকের মতো দয়িতার শরীর জড়িয়ে
বৃষ্টিতে হবে না হাঁটা,
তোমার আমার মধ্যে দিনরাত্রির মতো
এই যে দুরত্ব, তা-ই সত্য;
হবে না কখনো আমাদের যৌথ জীবন
হবে না নিশীথে কোনো স্বপ্নোদ্যানে
আনন্দ ভ্রমণ ।
হয়তো হবে না খুব মুখোমুখি বসা
অপলক তোমাকে তাকিয়ে দেখা,
হয়তো হবে না গাওয়া দুজনে এক
অন্তহীন নি:শব্দ সঙ্গীত
তবুও আমরা খুব ভালোবাসি
একথা মিথ্যে নয়,
একথাও ওই দিনরাত্রির মতোই সত্য, চিরসত্য ।
- - - - চিরসত্য - মহাদেব সাহা
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






