------বইটির শেষ গল্পটির শেষ দুলাইন এরকম। গল্পটির নাম অপাঙ্ক্তেয়। আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা যেমন এসেছে গল্পটিতে তেমনি এসেছে আমাদের এই সমাজেরই অাঁধারে আড়ালে নিগৃহিত অর্ধ এক মানবের কথা নিদারুন ভাষায়।
শুধু এই গল্পটিই অসাধরণ নয় বইটিতে, 'এবং ও অতঃপর গল্পটিও অসাধারণ। আর বাকী আটটি গল্প অসাধরণ না হলেও সাধারণ মনে হয়নি আমার কাছে। প্রতিটিতে বেশ বৈচিত্র্য এবং সামজের চিত্র নিদারুন ছন্দে। ...
ছোট গল্পকার হিসেবে পরিচিত [ইটালিক]রুমানা বৈশাখী[/ইটালিক]র দশটি অনন্য গল্প নিয়ে প্রকাশিত হয়েছে [গাঢ়]'এবং ও অতঃপর'[/গাঢ়] নামের বইটি।
বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থপ্রকাশ।
মূল্য রাখা হয়েছে মাত্র 80 টাকা।
একবার উল্টে পাল্টে দেখেই আসুন বই মেলাতে ইত্যাদির স্টলে।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


