পত্রিকা ও টিভিতে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে পিউর ইট আমাদের কাছে পরিচিত এক নাম। পিউর ইট বিজ্ঞাপনে বলে তাদের ফিল্টারের মাধ্যমে প্রাপ্ত পানি সকল প্রকার জীবানু মুক্ত। আপনারা সকলেই জানেন আমাদের ওয়াসার পানির কি অবস্থা । প্রতিনিয়ত দুর্গন্ধ যুক্ত ও ময়লা পানির হাত থকে রক্ষা পাওয়ার জন্য আমিও বিজ্ঞাপনের মাধ্যমে প্ররোচিত হয়ে একটি পিউর ইট কিনে বাসায় নিয়ে আসি। কেনার সময় দোকানদার আমাকে বলেছিল যে এটি ১৫০০ লিটার পানি বিশুদ্ধ করতে পারবে এবং জার্ম কিল কিট নামক একটি বস্তু দেখিয়ে বলল এটি ১৫০০ লিটার পানি বিশুদ্ধ হয়ে যাবার পর পরিবর্তন করতে হবে। আমিও ভাবলাম ছোট একটি বস্তু এটার দাম কতই বা হবে, এর বিনিময়ে যদি ভেজালের এই যুগে বিশুদ্ধ কিছু পাওয়া যায় তবে মন্দ কি? বাসায় আনার একমাস পরেই দেখি ঐ বস্তুটার পাশ দিয়ে সব পানি বাইরে পড়ে যাচ্ছে। দোকানে যোগাযোগ করলে তারা বলল ১৫০০ লিঃ পানি বিশুদ্ধ করা শেষ এখন আমাকে জার্ম কিল কিটটি পরিবর্তন করতে হবে।আমি ভেবেই পাচ্ছিনা এ কদিনে ১৫০০ লিটার পানি কিভাবে শেষ হল। আমি নিরুপায় হয়ে বললাম কি আর করা। এবার দোকানদার জার্ম কিল কিটটি আলাদা বিক্রি করতে নারাজ। এর পরিবর্তে সে আমাকে একটি বাক্স ধরিয়ে দিল যার ভিতর ফিল্টারের সব খুচরা পার্টস গুলো একত্রে রয়েছে, যার দাম সে চাইলো ৭৫০ টাকা। অগত্যা কি আর করা ইউনিলিভারের কেয়ার লাইনে যোগাযোগ করা হলে তারা বলল সব পার্টস গুলো পরিবর্তন করতে হবে,না করলে বিশুদ্ধ পানি পাওয়া যাবেনা। এখন আপনারাই বলুন কি ফাঁদেই না আমি পড়েছি । একে তো মাস শেষে ওয়াসার বিল তার উপর আবার পিউর ইটের চার্জ। আমার মনে হয় ইউনিলিভার এ দেশে পিউর ইট এনেছে প্রথম একটা ফিল্টার ৪০০০ টাকায় পাবলিকের হাতে ধরিয়ে দিয়ে তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মত মাসে মাসে জনগন কে ফতুর করে দিতে। পিউর ইটের দিকে তাকালে ওদের প্রচারিত বিজ্ঞাপনের একটি কথা কানে বাজে " কাল ও স্কুলে যেতে হবেনা" আসলে কিভাবে যাবে? বাচ্চাদের স্কুলের মাইনের একটা অংশ তার বাবাদের পিউর ইটের পিছনেই দিতে হচ্ছে যে।।
ইউনিলিভারের পিউর ইট ও আমার অভিজ্ঞতা........


২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।