পুকুর পাড়ে নুয়ে আছে ফলভারানত বৃ
জলে তার প্রতিচ্ছবি নিয়ে।
সেই গাছে ঝুলে থাকা সিঁদুরে বর্ণের আম
করবন্দী করে যে কিশোর লাফ দিলো পুকুরের জলে
রূপালী পুটির গায়ে ঘাই মেরে এইমাত্র
ভেসে উঠলো সে জলের উপরে।
তার আকর্ণ বি¯তৃত হাসি ভুলিয়ে দিচ্ছে
পাড়ে দাড়িয়ে সন্তানের ডানপিটেমি নিয়ন্ত্রণে ব্যর্থ
মায়ের বড় দূঃসময়ের প্রসব কাতরতার কষ্ট।
অথবা ফিরিয়ে আনছে সেই পোড়া ভিটে স্মৃতি
বিভুঁয়ে আবাসভূমি উদ্ধারের যুদ্ধে প্রাণপণ
সংকল্পবদ্ধ গৃহকর্তার মুখ, স্বজন হারানোর আহাজারী
স্বপ্রাণের নিরাপত্তাহীনতা, জঠরে অবশ্যম্ভাবী নতুন অস্তিত্ব
অনিশ্চয়তায় ঘেরা অমা রজনীর ঘোর
একাকী যুদ্ধের প্রতিক’ল স্রোতস্বিনী
ঊনিশশো একাত্তর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


