somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কোয়ান্টাম ফ্লাকচুয়েসন
সব কিছুর পেছনে আছে কোয়ান্টাম শক্তির রহস্য

সুচরিতা

০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুচরিতা খুব অদ্ভুত এক সমস্যায় পরেছে। ফিরোজ নামের এক ছেলেকে সে ভালোবেসে ফেলেছে। তারই ক্লাস মেট । সমস্যা হলো ফিরোজ ছেলেটা বিশ্বাসই করতে পারেনা কোন মেয়ে তাকে ভালো বাসতে পারে। সুচরিতা দুই একবার বলার চেষ্টা করেছে “ ধর কোন মেয়ে তোকে ভালো বাসে…
-পাগল হইছিস। আমাকে ভালোবাসবে? আমার কিছুই নেই যে আমাকে ভালোবাসবে। জানিস আজ পর্যন্ত কোন মেয়ে আমার দিকে পুর্ন চোখে পর্যন্ত তাকাইনি…” সুচরিতা দীর্ঘশ্বাস ফেলে।

একবার সে একটা কাজ করে ফেললো। ফিরোজকে একটা এস এম এস করলো । “You are my valentine” ফিরোজ এস এম এস ব্যাক করলো “Volunteer বানানটাও শিখলি না। আর আমি তো সব সময়ই তোর জন্য সেচ্ছাসেবী। হাহাহা। এটা বলার কি আছে?”

সুচরিতা একবার ফিরোজকে একটা প্রেম পত্র দিয়ে বসলো। ফিরোজ সেদিন সুচরিতার সাথে দেখা হলে বললো –“ তোর চিঠিটা দেখেছি। কিছু বানান ভুল আছে। আর তাছাড়া সাধু চলিত একাকার করেছিস কিছু জায়গায়। ব্যাকরনে দুর্বল। ভালো কথা কাকে পাঠাবিরে??”

সুচরিতা একবার তার একবন্ধুকে মধ্যবর্তী হিসাবে লাগিয়ে দিলো। সেই বন্ধু ফিরোজকে বললো “ধর সুচরিতা তোকে ভালোবাসে যদি…” ফিরোজ কথা কেড়ে নিয়ে বললো “তুই সুচরিতার কিছুই জানিসনা গাধা। ওর রুচী অনেক অনেক ভালো…তুই যা তো এখান থেকে…”

অবশেষে সুচরিতা একটা রিস্ক নিয়েই বসলো। এক আধো আলো সন্ধ্যায় হাটতে হাটতে ফিরোজের হাত ধরে বললো –“আমি তোকে ভালোবাসি ফিরোজ…” ফিরোজের কি জানি হয়ে গেলো।সে কাপতে কাপতে মাটিতে পরে গেলো সেন্স লেস হয়ে।সুচরিতা চিৎকার করে উঠলো “হেল্প হেল্প”। রোকেয়া হলের দারোয়ান ছুটে আসলো। “মনে হয় মিরকা রুগী। দেখি আপামনি আপনা স্যান্ডেলটা দেন। স্যান্ডেলের গন্ধ শুকলে মিরকা রুগীর হুস ফেরে। মেল্লোস মার্কা রোগ”।দারোয়ান জোড় করে সুচরিতার স্যান্ডেল নিয়ে ফিরোজের মুখের লাছে ধরতে গেলো। সুচরিতা এই দৃশ্য নিতে পারলোনা। সেও জ্ঞান হারিয়ে ফেললো। দারোয়ান চিৎকার করে উঠলো “শালা দুইটাই দেখি মিরকা রুগী। কি ভয়ানক। মনে হয় জায়গার কোন দোষ আছে। পালাই”। দারোয়ান পালিয়ে গেলো। সুচরিতাদের বন্ধুরা তাদেরকে হসপিতালে নিয়ে গেলো।

হসপিতালে জ্ঞান ফেরার পর সুচরিতা ফিরোজের রুমে ঢুকলো।। ফিরোজ উপুর হয়ে শুয়ে “ডেল কার্নেগী” পড়ছিলো। সুচরিতার দিকে তাকিয়ে বললো- “ডেল কার্নেগী পড়ছি। আত্ববিশ্বাস বাড়ানোর বুদ্ধি”। সুচরিতা ফিরোজের দিকে তাকিয়ে বললো-“আমি কি তোর পাশে বসতে পারি?” ফিরোজ ভয়ানক আত্ববিশ্বাসের সাথে বললো-“একবার বসলে তো আর উঠে যেতে পারবিনা। সারাজীবনের জন্যই পাশে বসতে হবে”

সুচরিতা সারাজীবনের জন্যই ফিরোজের পাশে বসল
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×