somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কোয়ান্টাম ফ্লাকচুয়েসন
সব কিছুর পেছনে আছে কোয়ান্টাম শক্তির রহস্য

এটাই কি মানবতা?

০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসে করে যাচ্ছিলাম। পাশ্বের মধ্যবয়সী যাত্রীর সাথে বাসের হেল্পারের চরম ঝগড়া। হেল্পারের দোষ সে দুই টাকা ভাড়া বেশী চাইছে। ঝগড়ার একপর্যায়ে যাত্রীটি হেল্পারের কলার চেপে ধরলেন। কোন রকমে তাকে নিরস্ত করা গেলো। কিছুক্ষন চুপচাপ। আমি এবার জিজ্ঞেস করলাম-
-কোথায় যাচ্ছেন?
-গ্যাস অফিসে …গ্যাসের লাইন নিতে…
-আচ্ছা ভালোতো…এমনি সহজেই গ্যাসের লাইন পাওয়া যাবে?
-আরে ধুর মিয়া কোন জগতে আছেন? সহজ নয়…
-টাকা দিতে হবে?
-অবশ্যই…ঘুষ ছাড়া কিছু হয় নাকি?
-কত দিবেন?
-দুই হাজার টাকা আনছি…দেখি কি হয় এতে…
-আপনি তো ক্লাইন্ট…নিশ্চয় খুব সম্মান করে…
-সম্মান?? তারা রাজা বাদশা… উলটা অনেক ইজ্জ্বত দিয়ে কথা বলি…
-কেমন ইজ্জ্বত?
-সালাম দিয়ে কথা বলি…স্যার স্যার করা ছাড়া গতি নেই…
-যাকে ২ হাজার টাকা ঘুষ দিবেন তাকে “স্যার স্যার” ডাকবেন আর এই ছেলেটা দুই টাকা বেশী চেয়েছে বলে কলার ধরে মারতে গেলেন??

এবং হঠাৎ নিরবতা। অনেকক্ষন। ভয়ে আছি।যে মেজাজ দেখলাম লোকটার। কি করে বসে কে জানে? টি সার্ট পরে আছি। কলার ধরার উপায় নেই। ধরতে হলে গলা চেপে ধরতে হবে। গলা খুস খুস করছে…

-শোনেন আপনার বয়সে থাকতে এই রকম হাজার চিন্তা আমাদেরও আসতো। আমাদের বয়সে আসেন বুঝেছেন…জীবন কি বুঝবেন…
লোকটা বাস থেকে নামার আগে আমি অবাক হয়ে দেখলাম তিনি হেল্পারকে দুই টাকা দিলেন, একবার মাথায় হাতও রাখলেন মনে হলো। জানালা দিয়ে তাকিয়ে দেখলাম তিনি কেমন ক্লান্ত মানুষের মতো হেটে যাচ্ছেন, মাথা নীচু করে। হঠাৎ মনটা খুব খারাপ হলো, আমি একটা মানুষের বিবেক এ অনেকটা অবিবেচকের মতোই আঘাট করেছি। যে দুষ্ট চক্রের মাঝে আমাদের বসবাস তার জন্য হয়তো এই লোকটা দায়ী নয়, এই বাসের হেল্পার ও দায়ী নয়। যারা দায়ী তাদের কাছে আমি পৌছাতেও পারবোনা কিংবা পৌছুতে পারলেও এসব ভারী ভারী কথা বলতেও পারবোনা ।হয়তো এই লোকটার মতোই আমিও মিনমিন করে বলবো_

-“যা করছেন খুব ভালো করছেন স্যার। আলহামদুলিল্লাহ! চালাইয়া যান”
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

×