somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কোয়ান্টাম ফ্লাকচুয়েসন
সব কিছুর পেছনে আছে কোয়ান্টাম শক্তির রহস্য

চাকরির দাবিতে ছাত্রলীগের অবরোধ, ফটকে তালা

১০ ই জুলাই, ২০১৪ রাত ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতারা চাকরির দাবিতে গতকাল বুধবার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে উপাচার্যের কার্যালয় অবরুদ্ধ করে রাখেন। চাকরির বিষয় বিবেচনা করার আশ্বাস পেলে তিন ঘণ্টা পর তাঁরা অবরোধ তুলে নেন।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঋণ ও একাডেমিক কিছু বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা হওয়ার কথা। এই খবর পেয়ে গতকাল বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক কমিটির সহসভাপতি তৌফিকুর রহমান ও মাহমুদ লেলিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মাহমুদ ও মিজানুর রহমান, সদস্য আশিকুর রহমানসহ ১০-১২ জন উপাচার্যের কার্যালয়ে গিয়ে চাকরি দেওয়ার দাবিতে হইচই করতে থাকেন।
একপর্যায়ে তাঁদের কয়েকজন গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে ধাক্কাধাক্কি করেন এবং ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে নেতা-কর্মীরা উপাচার্যের কার্যালয় অবরোধ করে প্রশাসন ভবনের সামনে অবস্থান করেন। এভাবে আড়াই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উপাচার্য ছাত্রলীগের বর্তমান কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বর্তমান নেতারা সাবেক নেতাদের সঙ্গে কথা বলেন। বিকেল সাড়ে চারটার দিকে সাবেক নেতারা অবরোধ তুলে নেন। এরপর প্রশাসন আজকের সিন্ডিকেটের সভা স্থগিত করার ঘোষণা দেয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আহমেদ সাজন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী সিন্ডিকেট সভায় সাবেক নেতা-কর্মীদের চাকরি দেওয়ার বিষয়ে আলোচনা করবে বলে আশ্বাস দিয়েছিল। কিন্তু সিন্ডিকেটে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে না—খবর পেয়ে সাবেক নেতা-কর্মীরা অবরোধ করেন। তখন ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেছি।’
যোগাযোগ করা হলে প্রক্টর মাহবুবর রহমান বলেন, ‘ঘটনাটি শোনার সাথে সাথে আমার প্রক্টরিয়াল বডির সদস্য ও পুলিশ প্রশাসনকে ঘটনাস্থলে পাঠিয়ে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করেছি।’
উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, ‘যাঁরা চাকরির দাবি করেছেন, তাঁদের বলেছি নিয়ম মেনে বিষয়টি বিবেচনা করা হবে। তবে অবরোধ করার যে ঘটনাটি তাঁরা ঘটিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি অংশ প্রশাসনকে বেকায়দায় ফেলতে চাকরিপ্রত্যাশীদের ব্যবহার করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তবে যে বা যারাই বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সুত্র :-----
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×