somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্র লীগ -------- কুকুরদের কামড়াকামড়ি

১৪ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাইমুল ইসলাম ওরফে রিয়াদকে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। আজ সোমবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেছেন, ‘ছাত্রলীগের আভ্যন্তরীন কোন্দল আছে। গতকাল সন্ধ্যায় ইফতারের পর দু’পক্ষের সংঘর্ষ হযেছে বলে আমরা জানতে পেরেছি। এর জেরে হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি’।

উদ্ভুত পরিস্থিতিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রাত আটটার মধ্যে ছাত্রদের এবং কাল সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম হাসানকে বহিষ্কার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুপুরের দিকে নাইমুল বন্ধুবান্ধবদের সঙ্গে গল্প করছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে নাইমুলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। নাইমুলের বন্ধু দেলোয়ার হামলাকারীদের হাত-পা জড়িয়ে ধরলে তাঁর ওপরও চড়াও হয় দুর্বৃত্তরা। একপর্যায়ে নাইমুল নিস্তেজ হয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সকেরা নাইমুলকে মৃত ঘোষণা করেন।

নাইমুলের বন্ধু রাতুল দাস সাংবাদিকদের বলেছেন, আজ দুপুর ১২টার দিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হাসান নাইমুলকে হত্যার হুমকি দিয়ে ফোন করেন।

নাইমুলের সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি নিয়ে কয়েক মাস ধরে ঝামেলা চলছিল। বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও কয়েক মাস আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সুব্রত বিশ্বাসকে সভাপতি ও শামীম হাসানকে সাধারণ সম্পাদক করে বিশ্ববিদ্যালয় শাখার নাম ঘোষণা করে। এই কমিটির বিরুদ্ধে অবস্থান নেয় সঞ্জয় ব্যানার্জির নেতৃত্বাধীন একটি অংশ। নাইমুল সঞ্জয় ব্যানার্জির অনুসারী ছিলেন। সর্বশেষ গতকাল ছাত্রলীগের ইফতার পার্টিতে সঞ্জয় ব্যানার্জির অনুসারীরা অংশ নেননি। এতে ক্ষুব্ধ হয়ে গতরাত থেকেই শামীম হাসানের অনুসারীরা মুঠোফোনে তাঁদের হুমকি দিতে থাকেন। ইফতার পার্টির পর সাধারণ সম্পাদক শামীম হাসানের ভাগনে ও পরিবেশবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্র তানভীর চতুর্থ বর্ষের ছাত্র নাইমুলের বন্ধু বাদলকে মারধর করেন। এ ঘটনার পর নাইমুল তানভীরকে ডেকে পাঠান। অসন্তুষ্ট শামীম আজ সকালে কৈফিয়ত চেয়ে নাইমুলকে ফোন করেন ও ‘লাশ ফেলে দেয়ার’ হুমকি দেন।

এ দিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হাসান বলেছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। তিনি কাউকে হুমকি দেননি। ক্যাম্পাসে ছাত্রলীগকে ধ্বংস করে দেওয়ার জন্য সুপরিকিল্পিতভাবে এমন একজনকে হত্যা করা হয়েছে যে ঝাত্রলীগের সদস্যই নয়।

নাইমুলের মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলাও হয়নি। ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে।

এ দিকে জেলা ছাত্রলীগ এ ঘটনার পরপরই শহরে একটি মিছিল করে।
Click This Link
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×