somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাজায় নিহত ৩২, হামাসও যুদ্ধে অটল

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গাজায় আজ বুধবার সকালে ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে জাতিসংঘের স্কুলে ইসরায়েলি ট্যাংকের গোলার আঘাতে ২০ জন মারা গেছে।
বিদ্যমান পরিস্থিতিতে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে অটল থাকার কথা জানিয়েছে। যুদ্ধবিরতির বিষয়ে তারা রাজি নয় বলে স্পষ্ট করেছে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা ঘোষণা করেন।
আজ বুধবার এএফপি ও বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ৮ জুলাই থেকে শুরু হওয়া বর্বর এ হামলা আজ ২৩তম দিনে গড়িয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত এক হাজার ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ৫৩ জন ইসরায়ের্িল সেনা ও তিনজন বেসামরিক ব্যক্তি নিহত হয়।
যুদ্ধ চালিয়ে যাবে হামাস
গাজায় চলমান সহিংসতার অবসানে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সেনারা যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত বলে যে গুঞ্জন ছিল, তা নাকচ করেছেন হামাসের একজন কমান্ডার।
এক অডিও বার্তায় হামাসের সেনা উইংয়ের কমান্ডার মোহাম্মদ দিফ বলেন, তাঁর সেনারা মৃত্যুর জন্য প্রস্তুত।

আজ দিনের শুরুতে পশ্চিম তীরে ইয়াসির আবিদ রাব্বু নিজেকে হামাসের শীর্ষ কর্মকর্তা দাবি করে বলেন, যুদ্ধবিরতি আসন্ন। কিন্তু হামাসের একজন মুখপাত্র তাঁর এ কথার সত্যতা নাকচ করেন।

যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ থাকলেও ইসরায়েল ও হামাস উভয়ই নিজেদের অবস্থানে অনড়।হাসপাতালে যন্ত্রণায় কাঁদছে এক ফিলিস্তিনি শিশু। আজ সকালে গাজার উত্তরাঞ্চলে জাতিসংঘের স্কুলে ইসরায়েলি হামলায় সে আহত হয়। ছবি: এএফপি
সাংবাদিকদের দিফ বলেন, ‘আমরা যুদ্ধবিরতির কোনো শর্ত মেনে নেব না। আগ্রাসন বন্ধ ও অবরোধের অবসান না ঘটা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি নয়।’
২০০৭ সাল থেকে গাজায় পণ্য প্রবেশের ক্ষেত্রটি সীমিত করে দিতে ইসরায়েল ও মিসর অবরোধ আরোপ করেছে।
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩২
ফিলিস্তিনের জরুরি সেবাদান কর্মকাণ্ডের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, গাজার উত্তরাঞ্চলে আজ ট্যাংকের একটি গোলার আঘাতে ১১ বছর বয়সী এক প্রতিবন্ধী মেয়েশিশু ও গাজার মধ্যভাগে ১৬ বছরের এক মেয়েশিশু নিহত হয়েছে।
অন্যদিকে খান ইউনুস শহরে একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। আর রাফা শহরে মারা গেছেন মধ্যবয়সী এক ব্যক্তি।
আর জাতিসংঘের কর্মকর্তা জানান, স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে শরণার্থী শিবির হিসেবে ব্যবহূত জাতিসংঘের স্কুলে জাবালিয়া ক্যাম্পে গোলার আঘাতে কমপক্ষে ২০ জন নিহত হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে নিহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই সাধারণ নাগরিক। আহত হয়েছে ছয় হাজার ৭০০ জন।

গতকাল গাজায় হামাস পরিচালিত টেলিভিশন ও রেডিও স্টেশন, একমাত্র বিদ্যুত্ কেন্দ্র, তিনটি মসজিদ, চারটি কারখানা ও সরকারি ভবনসহ অন্তত ৬০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল।

সংগৃহীত
সুত্র---- প্রথম আলো
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×