somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি শুধু ব্লগ পড়ি আর পড়ি...

১৫ ই জুলাই, ২০১০ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি করব? কিছুই কি করার নেই? আছে, ইচ্ছেটা নেই। ভাল লাগে না যে কিছু!

সারাদিন একা একা বসে থাকি। শুধুই বসে থাকি।

ফেসবুকের নেশা পেয়ে বসেছিল কিছুদিন আগে। আজকাল তাও কেটে গেছে কেমন করে যেন। এখন আবার নতুন করে ব্লগ পড়ার নেশা! পড়ি আর পড়ি! এদের ঝগড়া-ঝাটি দেখে হাসি। মনটা খারাপ ও হয় এসব দেখে। ব্লগাররা সবাই সবাইকে তো আর চেনে না, এই আড়াল টুকুর সুযোগ নিয়ে এক জন আরেক জনকে যাচ্ছেতাই গালাগাল দেয়, তারপর পালটা গালাগাল ও পায়। হাহাহা , হাসি পায়। ভাবি, এরা এখানে যেসব ভাষা ব্যাবহার করে পরিচিত মানুষদের সাথেও যদি সব সময় এমন ভাবেই কথা বলত! না, আর ভাবতে পারছি না, কী ভয়াবহ ব্যাপার হত তাহলে! কেমন বিশৃঙ্খলা দেখা দিত তাহলে সমাজে! না, তা তো আর হচ্ছে না। এই রক্ষা। কোন বিদ্বেষ না থাকলে মানুষ তার পরিচিতদের কাছে নিজের ভালটাই প্রকাশ করতে চায় সব সময়। তবে আমি ভাবি, মানুষ গুলো তবে মুখোশ পরে থাকে! কী জানি যারা এমন গালাগাল দেয় ব্লগে তাদের কেউ আমার পরিচিত কিনা। ভাবি, আর কেমন যেন একটু মন খারাপ হয়।

তবে যখন ভাল ভাল লেখা আর ভাল ভাল মন্তব্যগুলো পড়ি তখন খুব ভাল লাগে। কোন কোন লেখা পড়ে আমারও ইচ্ছে করে কিছু বলি লেখককে। আসলে সেই জন্যেই রেজিস্ট্রেশন করা। নইলে আমি তো কবি, সাহিত্যিক, সাংবাদিক কিছুই নই। আমার তেমন লেখা আসে না। কালে ভদ্রে হয়তো ২/১টা লাইন মনে আসে। ইচ্ছে হলে লিখি, না হলে সেগুলো আবার হারিয়ে যায়।

এককালে পাঠক ছিলাম। তার মৃত্যু হয়েছে। তার পুনর্জন্ম হয় কিনা সেই চেষ্টা করছি। কিন্তু ভালকে ভাল বলার যে ইচ্ছায় আমি ব্লগে আসলাম তা এরা (কর্তৃপক্ষ) এখনো বলতে দিচ্ছে না। অনুমতি পাবার জন্য ভাল লেখা পোস্ট করতে বলছে। দেখুন দেখি, ভাল লেখা আমি কই পাই? মাথার ভেতর খুঁজে তো পাচ্ছি না ভাল লেখা।

তাই আমি শুধু পড়ি আর পড়ি। গালাগাল দেখলে মন খারাপ হয়; মনে হয়, সবাই কি এমন? আর ভাল লেখা, ভাল মন্তব্য পড়ে মনটা আবার ভাল হয়ে যায়। আমার ভাললাগাটা জানাতে ইচ্ছে করে, কিন্তু তা আর পারছি কই?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়... ...বাকিটুকু পড়ুন

আমজনতা আর রাজনীতি

লিখেছেন কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮

দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

রাজনৈতিক দল গঠনের মতো জনপ্রিয়তা ইউনুস সাহেবের ছিলো না ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মে, ২০২৬ রাত ২:২৬


মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

×