অসাধারণ জ্ঞান
২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক দম্পতি আবহাওয়া পরিবর্তনের জন্য কক্সবাজারের সেন্ট মার্টিনে গিয়ে সাগর পাড়ে একটি তাবু খাটিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝ রাতে স্ত্রীর ঘুম ভেঙে গেলে স্বামীকে ডেকে বলল- এই তাড়াতাড়ি ওঠ। দেখ কী কাণ্ড হয়েছে! স্বামীর ঘুম ভাঙতেই সুন্দর আকাশ চোখে পড়ল। স্ত্রীর প্রশ্ন- কী দেখছ? স্বামী বলল- অসংখ্য তারা। স্ত্রী জিজ্ঞেস করল- কিছু বুঝতে পারছ? স্বামী বলল- হ্যাঁ। জ্যোতির্বিদ হলে বলবে- রাতের আকাশ ভরা, ছায়াপথ গ্রহ তারা। জ্যোতিষী হলে বলতাম- শোন রাণী, সিংহ রাশিতে দেখছি শনি। সময়ের হিসেবে বলা যায়- রাত এখন সোয়া তিনটে হবে প্রায়। ধর্মীয় দৃষ্টিতে বলি যদি মন, এসবই স্রষ্টার অপার নিদর্শন। আবহাওয়াবিদ হলে দিব পুর্বাভাষ, নির্মেঘ হইবে কালকে আকাশ। স্ত্রী বিরক্ত হয়ে বলল- আমি বলি কি আর উনি শুনেন কি? বলি কল্পনার রাজ্য ছেড়ে বাস্তবটা দেখ। কেউ আমাদের তাবুটা নিয়ে গেছে। স্বামী তখন বুঝতে পারল কেন এতক্ষণ শুয়ে আকাশ দেখতে পাচ্ছিল।
‘অসাধারণ জ্ঞানের ভীড়ে, সাধারণ জ্ঞান কেঁদে ফিরে।’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুন