অত্যন্ত আনন্দের বিষয় এই যে এই ব্লগে আজ আমার পঞ্চাশতম পোষ্ট লেখার সৌভাগ্য হয়েছে। এত জনপ্রিয় একটা ব্লগে লেখার সুযোগ পেতে প্রথমে অনেক সময় লেগেছিল। তারপর ধীরে ধীরে নিরাপদ ব্লগারে পরিণত হলাম। সৃষ্টিকর্তার ইচ্ছায় এখনো তেমন কোন সমস্যায় পড়তে হয়নি। মানে কোন অভিযোগ বা আপত্তিকর মন্তব্য পেতে হয়নি। অবশ্য খুব সাবধানেই সব লেখা লিখতে হয়েছে। তাই ১ বছর ৩ মাসের মতো দীর্ঘ সময়ে মাত্র ৫০ টি পোষ্ট দিতে পেরেছি। মন্তব্য পেয়েছি মাত্র ৫৫ টি। মন্তব্য করেছি মাত্র ৫০টি। তবুও এডমিনকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি- এত চমৎকার একটি ব্লগ, এত বেশি ব্লগার, এত রকম চাপ সহ্য করেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে বলে। প্রার্থনা করি ব্লগটি টিকে থাকুক এবং পরিচালকদের সবাই সুস্থ থাকুক। এমন চমৎকার মানসিকতা ধরে রাখুক। এখানকার ব্লগাররা সব বিষয়ে এত চমৎকার ও তথ্যবহুল পোষ্ট দেয় যে, সেসব পড়তে পড়তেই নিজে লেখার কথা ভুলে যাই। তাছাড়া আমি সাহিত্য বিষয়ক লেখাতে অভ্যস্ত হওয়ায় খুব বেশি সাড়া জাগাতে পারি নাই। আমার কোন পোষ্ট কোনসময় নির্বাচিত পোষ্টও হয় নাই। তত ভালো কোন পোষ্ট লেখার যোগ্যতা এখনও হয়েছে কিনা বুঝতে পারছিনা। তবে একবার এডমিনকে একটা অনুরোধ করেছিলাম। পোষ্টগুলোর লেখার ডানদিক সমান রাখার জন্য জাস্টিফাই কমাণ্ডটা টুলবারে দেয়া যায় কিনা দেখতে। আশা করি এডমিন এ ব্যাপারে ভেবে দেখবে। আরেকটা অনুরোধ করছি। জানি না সেটা সম্ভব হবে কিনা। একজন ব্লগারের সবলেখা পিডিএফ ফাইলে বইয়ের মতো ফরমেট করে নেয়ার ব্যবস্থা যদি থাকতো তবে খুব ভালো হতো। অসংখ্য ধন্যবাদ এডমিনকে। ধন্যবাদ সব ব্লগারকে। ধন্যবাদ সর্বশক্তিমান অসীম ক্ষমতার অধিকারী ক্ষমাশীল মহান সৃষ্টিকর্তাকে আমাকে লেখার তৌফিক দান করেছেন বলে।
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।