ফাঁকিবাজ
২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক শিক্ষক তাঁর এক চালাক অথচ ফাঁকিবাজ ছাত্রকে নিয়ে মহাবিপদে পড়ল। যে রচনাই তাকে লিখতে দেয় সে কোনরকমে কুমির প্রসঙ্গ নিয়ে এসে সেটাকে কুমিরের রচনা বানিয়ে নেয়। যেমন- বাড়িতে আমরা মা, বাবা, ভাই, বোন নিয়ে বসবাস করি। বাড়ি আমাদের নিরাপদ আশ্রয়। তাই নদী নালার ধারে বাড়ি বানানো উচিৎ নয়। কেননা নদীতে কুমির আছে। আর আমরা জানি কুমির একটি হিংস্র প্রাণী। কুমিরের চারটি পা, একটি লেজ এবং মুখ ভর্তি ধারালো দাঁত আছে। সারা গায়ে কাঁটা-- ইত্যাদি। যাতে সে কুমির প্রসঙ্গ আনতে না পারে সেজন্য অনেক ভেবে শিক্ষক রচনার বিষয় নির্বাচন করলেন- পলাশীর যুদ্ধ। এবারও অসাধারণ দক্ষতার সাথে ছাত্রটি লিখল- পলাশীর যুদ্ধ বাংলার ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা। এই যুদ্ধে নবাব সিরাজ-উ-দৌল্লার বাহিনী ইংরেজ বাহিনীর কাছে পরাজিত হয় এবং বাংলা পরাধীন হয়ে পড়ে। বিশাল আকারের নবাব বাহিনীর জন্য এই যুদ্ধ জয় করা কোন ব্যাপারই ছিল না। কিন্তু যুদ্ধের ময়দানে নবাব মীর জাফরকে বিশ্বাস করে যেন খাল কেটে কুমির আনলেন। আর আমরা জানি কুমির একটি হিংস্র প্রাণী ....।
‘চালাক ফাঁকিবাজ হলে, সব শিক্ষাই যায় বিফলে।’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুন