বরাবরের মত আজো star Cineplex -এ গিয়ে সেই একই দৃশ্য দেখলাম। জাতীয় সঙ্গীতের সাথে পত-পত করে উরছে আমাদের আবেগের, অহংকারের, ভালবাসার জাতীয় পতাকা.... । মায়ের মত প্রিয় পতাকাকে অমন করে উরতে দেখে আনন্দে সবার হূদ কম্পন বেরে যাবার অবস্থা ...। সবাই প্রবল বেগে দাড়িয়ে গেলাম প্রিয় পতাকাকে সন্মান জানাতে । সবাই ? সবাই ??? চারপাশে একটু তাকালাম। চমকে উঠে ভাবলাম 'দাড়িয়ে কোন ভুল করলাম নাতো । জাতীয় সঙ্গীতের সময় দাড়াতে হয় বলেইতো জানি। এত লোক বসে আছে কেন ? জারা উদাসিন ভঙ্গিমায় বসে আছেন বা বসে বসে ভাব দেখাচ্ছেন যে খুব চতুর বা মহাবুদ্ধিমানের মত একটা কাজ করে ফেলেছেন... তারা কারা ? বসে বসে যারা দাড়িয়েছেন তারা যে কত বড় বোকা সেটা বোঝাতে মুখ টিপে হাসছেন ।
আসলে এরা কারা...? আমরা কি এদের রাজাকার বলব ? নাকি ভিন দেশি ? না অতি আধুনিকতায় বেড়ে ওঠা উদাসিন বাবা-মায়ের প্রতিবন্ধি সন্তান ? যে চরম অস্থিরতাকে এরা আধুনিকতা বলে জানছে, সেই চরম অস্থিরতার দেশ মার্কিন যুক্তরাষ্টকেও কি তারা ঠিক ভাবে অনুকরন করতে পেরেছে...?
যারা যুক্তরাষ্ট্রে থাকেন বা সেখানটা সম্পর্কে নুনতম ধারনা আছে তারা নিশ্চয়ী জানেন সে দেশের নাগরিকরা নিজ দেশকে কতটা ভালবাসেন, কতটা সন্মান করেন। প্রায় প্রতিটি ঘরের বাইরের দেয়ালে সে দেশের পতাকা শোভা পাচ্ছে পরম শ্রদ্ধায়। আর আমরা যারা তাদের অন্ধ অনুকরণ করছি.. তাদের কি অবস্থা..? বিশ্বকাপ ফুটবল এলেই পতাকার প্রতি আমাদের আগ্রহ বেড়ে যায় হু হু করে। কে কার চেয়ে বড় পতাকা বানাতে পারব তার প্রতিযোগিতায় ঝাপিয়ে পরি। টেকনাফ থেকে তেতুলিয়া ঢেকে যায় কোটি-কোটি পতাকায়... তবে তা আমার দেশের পতাকায় না। আমরা তখন ভুলেই যাই অন্য দেশের পতাকা উড়াতে হলে আগে নিজের দেশের পতাকা উড়াতে হয় এবং তার উচ্চতা একটু বেশি থাকতে হয়।
জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উড়বার সময় যারা হাসি-তামাসা করছেন, ধরে নিচ্ছি তারা কেউ রাজাকারের সন্তান নন...। তাহলে ? তারা নিশ্চয়ী অশিক্ষিত পরিবারের সন্তান নন...। তাহলে ?
তারা বরাবরই নিজেদের বেশ শিক্ষিত, স্মার্ট মনে করেন। আমাদের ধারনাই হয়ে গেছে স্মার্টনেস দেখাতে গেলে আগে ড্যাম কেয়ার ভাব আয়ত্ত করতে হয়। ড্যাম কেয়ার ভাব না থাকলে স্মার্ট হওয়া যাবে না। একটু ফাস্ট ফুড মুখে দিয়ে কথা বলতে হবে এমন টোনে যেন কেউ শুনে মনে করেন 'আহারে উনি বাংলা বলতেই পারেন না, তাও কত কষ্ট করে বলছেন।' ... থাক এসব কথা....।
লেখাটি বেশ ক মাস আগে একবার লিখেছিলাম ফেস বুকের জন্য। তখন কয়েকজন আমার সাথে সহমত পোষন করলেও শ্রদ্ধেয় করি ব্রাত্যু রাইসু দ্বিমত পোষন করার পরপরই অনেকেই দেখলাম বিষয়টি হাসি দিয়ে উরিয়ে দিলেন... । আমি দ্বিতীয়বার চমকে উঠে ভাবলাম আমিই ভুল কিনা ! সে লেখাটির লিংক দেয়া হল...
Click This Link
আজ আবার একই দৃশ্য চোখে পড়ায় খুব ইচ্ছে হল প্রিয় ব্লগ সামওয়ারইনে একবার বিষয়টি তুলি। সামওয়ারইনের হোম পেজে একটি পিটিশান দেয়া আছে... 'যুদ্ধাপরাধীদের বিচার চাই..' । আমি ঠিক বুঝতে পারছিনা য়ে আমরা আসলেই বিচার চাইবার নৈতিক অধিকার আর রাখি কিনা..! আমার খুব জানবার ইচ্ছে হল ব্লগারদের মধ্যে কতজন দেশ, দেশের পতাকাকে সন্মান জানাতে ইচ্ছুক.. আর কতজন একে হাস্যকর মনে করেন...। ধন্যবাদ....
.......... ( লেখাটি সামওয়ারইনে ২৩ অক্টোবর প্রথম প্রকাশ করা হয় ... । জনমত তৈরি করবার জন্য পূনরায় প্রকাশ করা হচ্ছে... । ধন্যবাদ... )
সামওয়ারইনের পিটিশান...'যুদ্ধাপরাধীদের বিচার চাই' ও জাতীয় পতাকা....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৩টি মন্তব্য ১০টি উত্তর
আলোচিত ব্লগ
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।