প্রথম যেদিন শব্দে ভাবে মিলে
জাদু ভরা ছন্দ এনে দিলে
তখন আমি তোমার তুমি হয়ে
মান ভেঙ্গেছি অভিমানটি সয়ে
এখন তুমি সেই তোমার ওই ছায়া
সেই যে আপন হারানো মনমায়া
তোমার তুমি খুঁজি আমি চেয়ে
অলীক সে কোন আধারে হারিয়ে।
সবকে পেয়ে হারিয়েছি তুমি
আজ যে শুধু স্মৃতির জাল বুনি
এবার বল কি আছে উপায় ?
যাই বলো দেব মনে সায়
আকাশ পানে চেয়ে চেয়ে কবি
অনেক দিন তো গেল এঁকে ছবি
অনেক আঁচল গেল হাওয়ায় উড়ে
নেক ফাগুন এল নতুন সুরে।
আজকে কিছু নতুন কথা বলো
চাঁদনী রাত না হয় রইল কালো
ঝড়ের মাঝে সাম্যের গীত গেয়ে
তোমায় আমি দেখব কেবল চেয়ে
তোমার তুমি নতুন আবিষ্কার
মিলন হবে তোমার ও আমার
রন্ধ্র রন্ধ্র শিহরিত হবে
আমি তোমার তুমি হব যবে.।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


