somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং আমরা । ।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহান বিজয় দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ নামক দেশের জন্ম। লাল-সবুজের পতাকা দখল করে নেয় বিশ্বের মানচিত্র।
মহান মুক্তিযুদ্ধে বিজয় দিন আজ তাই আমরা সবাই বিজয় উৎসব করি মাতি উল্লাসে।
কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে উল্লাস করলেও মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করি কিনা।
অবশ্যই না।
মুক্তিযুদ্ধের অবস্থান যেখানে হওয়া উচিত ছিল সেখানে হয়েছে বলে কোন বাংলাদেশীকে দেখে মনে হয় না। এর কারণ একটাই - গত চার দশকে যে যেভাবে পারছে সে সেভাবে মুক্তিযুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে নোংরা রাজনীতিতে মেতে উঠেছিল। এখনও একি অবস্থা বিরজমান।
একজন রাজাকারের(সত্য বা মিথ্যা তর্কে যাচ্ছি না) ফাঁসির পর এই বাংলাদেশ দেখে মনে হয়েছে অল্লাস করার মত কিছুই পাইনি। শাহবাগ ছাড়া বাংলাদেশের কোথাও একবারের জন্যও জয় বাংলা স্লোগান উঠেনি।
গত চার দশকে মুক্তিযোদ্ধাদের জন্যই বা কি করা হয়েছে? যারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সমান ভাবে রাজনীতির মাঠে ব্যবসা করে যাচ্ছে তারা মুক্তিযোদ্ধাদের জন্য কি করেছে?? মুক্তিযোদ্ধা ভাতা নামক একটা হাস্যকর ভাতা ছাড়া। হাস্যকর এইজন্যই যে পাকিস্তানীরা মুক্তিযোদ্ধা ভাতার পরিমাণ জানলে গগণ বিদারী অট্টহাসি দিবে।
স্বাধীনতার ঘোষক নিয়ে মারামারি এখনো শেষ হয়নি। শেষ হয়নি মুক্তিযোদ্ধার অবৈধ সনদ পাওয়াও।
দেশের জন্য যুদ্ধ করার পর যারা সনদ নেওয়াকে অসম্মানজনক মনে করে সনদ নেয়নি তাদের কোন হিসেব কি কোন চেতনাধারী করেছে??
মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসার জন্য হাসপাতালের মেঝেতে শুয়ে ডাক্তার কখন আসবে পথ চেয়ে থাকতে হয় তখন আমাদের মূল্যবোধ বা চেতনা কি লজ্জায় মুখ লুকায় না??
কোন মুক্তিযোদ্ধা যখন দুবেলা ভাতের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করে তখন চেতনা কি ঘৃণায় আমাদের থুথু ছিটায় না??
এই লজ্জা রাখি কোথায় যখন কেউ মুক্তিযোদ্ধা বলে দাবি করে তখন মনে প্রশ্ন জাগে বৈধ নাকি অবৈধ? কারণ অবৈধ সনদে অনেকেই এখন অবৈধ মুক্তিযোদ্ধা।

সব বুঝে শুনে আমরা নিজেদের এমন জড় পদার্থ বানিয়ে রেখেছি যেন কিছুই অস্বাভাবিক নয়। এসব স্বাভাবিক ব্যাপার। কিছু যায় আসে না।
বিজয় দিবসের দাবী একটায় - সকল মুক্তিযোদ্ধাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার জন্য ব্যবস্থা করা হোক। অবশ্যই যাতে "মুক্তিযোদ্ধা ভাতা" নামক হাস্যকর ও নিজেদের জন্য অপমানজনক না হয়। শিক্ষা উল্লেখ করি কারণ উনাদের শিক্ষার বয়স নাই। কেউ চাইলে সেটাও দিতে হবে।
অন্তত যারা গরীব অসহায়ভাবে বেঁচে আছে উনাদের জন্য করা হোক।

যারা ফুল দিচ্ছেন বা দেশাত্মবোধক গান গেয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মান জানাচ্ছেন তাদের বলবো - আপনার এই সম্মান উনাদের ত্রিসীমানায়ও যেতে পারে না। এই ফুলের ঘ্রাণ উনারা জীবনে কখনো পাবেন না। যেটা পাবে সেটা প্রার্থনা। যেই ধর্মের হন না কেন উনাদের জন্য ৫ মিনিট প্রার্থনা করুন। অবশ্যই উনারা পাবেন, এতে কোন সন্দেহ নাই।

বিজয় দিবস অমর হোক।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×