কুকুরের বড় খাওয়া
০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
মোল্লা বাড়ি চলছে খাওয়া
পোলাও-কোরমা কত
সঙ্গে আরো রোষ্ট-রেজালা
খাচ্ছে ইচ্ছেমতো।
বিয়ের দাওয়াত খাচ্ছে সবাই
কেউ কিছু না খেলে
সেই খাবারটা নিচ্ছে না কেউ
দিচ্ছে তখন ফেলে।
সেই দাওয়াতে আসছে কুকুর
সঙ্গে কুকুর ছানা
হড্ডি-গুড্ডি ফেলনা খেতে
কেউ করে না মানা।
খেতে খেতে কুকুর ছানা
পারছে না তো আর
পেট ভরেছে আর খাব না
বলছে যে বার বার।
মা বলতেছে, ‘একটু দাঁড়া,
বড় খাবার আছে,
এই খাবারটা না খেলে পর
আফসোস করবি পাছে’।
এই না বলে শিশুর পাতে
মুখটা দিল যেই
কুকুর ভয়ে ছোট্ট শিশু
দৌড়ায় নিমিষেই।
মোল্লা মশায় কাছেই ছিল
দিল লাঠির বাড়ি
আঘাত পেয়ে বলছে কুকুর,
‘আয়না তাড়াতাড়ি’।
কুকুর ছানা বলছে মাকে,
‘বড় খাওয়া কই?
মোল্লা মশাই পেটন দিয়ে
করতেছে হইচই"।
মা বলেতেছে শোনরে বাছা,
‘আর যাবে না পাওয়া
সব শেষেতে লাঠির বাড়ি
এটাই বড় খাওয়া’।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুনরবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?
চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন