মফিজ গাড়ি
১৩ ই মে, ২০১৫ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
মফিজ ভাইদের মফিজ গাড়ি
অনেক রাতে ছাড়ে
রংপুর যেতে সারা রাস্তায়
থামে বারে বারে।
সিট খালি নাই তারপরেতেও
বলবে খালি খালি
বাসের ভিতর চ্যাপ্টা হয়ে
যাত্রীরা দেয় গালি।
যাত্রী পেলেই খামছা দিয়ে
বাসের ভিতর তোলে
সারা রাস্তায় রডটা ধরে
বাদুর ঝোলা ঝোলে।
গাড়ি তো নয় মানুষ ভরার
যেন পাটের গাইট
ঘাড় বাজিয়ে ধাক্কা দিয়ে
আরোও করে টাইট।
হঠাৎ হঠাৎ ব্রেক কষাতে
হুড়মুড় করে পড়ে
জোয়ান মানুষ আধামরা হয়
বুড়ো মরে মরে।
ছাদের উপরও তুলবে মানুষ
শতেক যাত্রীর মত
যাত্রীর সংখ্যা বাড়লে পরে
বাঁধবে রশি তত।
কেউবা থাকে ছাদটা ধরে
কেউবা রশি ধরে
হঠাৎ করে ধাক্কা খেলেই
অর্ধেক যায় পরে।
মফিজ গাড়ি মফিজ নিয়মে
যাত্রী ভরার পর
রাত বারোটায় ছাড়বে ঢাকা
চলবে রাত্রীভর।
ভাড়া কিন্তু খুব বেশি নয়
মাত্র চল্লিশ টাকা
ইচ্ছে করলে মফিজ গাড়িতে
আসতে পারেন ঢাকা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -...
...বাকিটুকু পড়ুন