১।

কুকুরের আরামের ঘুম
২।

আহা! কি আরামের ঘুম!!
৩।

কুকুরের শোয়ার স্টাইল।
৪।

৫।

অন্যান্য কুকুরেরা যেভাবে ঘুমায়।
গত সপ্তাহে আশুলিয়ার জামগড়া বাস থেকে নেমে উত্তর পাশে বাজারের ভিতর ঢুকতেই রাস্তার পাশে একটি ইলেক্ট্রনিক্স দোকানের নিচে দেয়াল ঘেষে একটা কুকুরকে চিত হয়ে শুয়ে থাকতে দেখে মনে হলো মৃত। কুকুরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভুল ভাঙল। কুকুর মরা নয় তাজা। মাঝে মাঝে মাছির কারণে নড়েচড়ে উঠে।
পরের সপ্তাহে বিকাল ৪টার সময় সেই দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই দেখি সেই কুকুরটি কোথা থেকে দৌড়ে এসে সেই দেয়ালের পাশেই শুয়ে পড়ল। আমি কুকুরটির ঘুমানোর ভাব ভঙ্গি দেখে আশ্চার্য হলাম। কুকুরটি প্রথমে কাত হয়ে শোয়ার একটু পরেই চিত হয়ে ঠ্যাংগুলো উপর দিকে দিয়ে আয়েস করে চোখ বন্ধ করে ঘুমালো। আমি তার ঘুমানোর স্টাইল দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম। যেখানে কুকুরটি শুয়ে পড়ল ঠিক তার উপরেই বড় স্পীকার দিয়ে কড়া সাউন্ডে গান বাজছে। এত শব্দ হচ্ছে যে কান রাখা দায় অথচ কুকুর ঐ শব্দের ভিতরও ডেম কেয়ার ভাবসাব নিয়ে মুহুর্তেই গভীর ঘুমে অচেতন হলো। পাশ দিয়ে যে এত রিক্সা, এত গাড়ি, এত মানুষ চলাচল করছে তাতে তার ঘুমের কোন সমস্যাই হচ্ছে না।
অনেক কুকুরকে শুয়ে থাকতে দেখেছি কিন্তু এই কুকুরের মত এমন আয়েস করে চিত হয়ে ঘুমাতে দেখিনি। তাই কৌতুহল বশতঃ ছবি তুলতে ক্লিক করতেই ফ্লাশ লাইট জ্বলে উঠল। ফ্লাশ লাইটে মনে হয় কুকুরের কিছুটা ঘুমের ডিস্টার্ব হলো। ঘুমের মাঝেই মিটমিট করে চোখ খুলে আমার দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে ঘুমালো।
আমার ছবি তোলা দেখে পাশের দোকানের একটি দশ বারো বছর বয়সের ছেলে এসে জিজ্ঞেস করল, কুত্তার ছবি তুলতাছেন ক্যান।
বললাম, এই কুকুরটি যে ভাবে ঘুমায় এইভাবে আর কোন কুকুরকে ঘুমাতে দেখিনি, এই জন্য ছবি তুলছি।
আমার কথা শুনে ছেলেটি কুকুরের পাছায় একটা লাথি দিয়ে বলল, এই কুত্তা সব সময় এইভাবেই ঘুমায়। ঘুমাইলে শালার হুশ থাকে না, লাত্থি দিলেও ঘুম ভাঙে না।
ছেলেটির লাথি খাওয়ার পর কুকুরটির ্আয়েসী ঘুমের ব্যাঘাত ঘটলেও চিত হয়েই শুয়ে রইল। আরেকটি লাথি দেয়ার পর মাথা ঘুরিয়ে ছেলেটির দিকে এক নজর তাকিয়ে আবার নড়েচড়ে আরো আরাম করে ঘুমালো। মনে হলো ছেলেটির লাথি তার কাছে কিছু না, ঘুমটা আগে ফ্রেশ হওয়া দরকার।
০০০ সমাপ্ত ০০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।









