বৃষ্টিতে দুর্ভোগ
১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

((ব্লগার কাবিলের অনুরোধে লেখা))
শহীদুল ইসলাম প্রামানিক
একটু খানি বৃষ্টি হলেই
ঢাকা শহর তল
ঘর-বাড়ি নয় রাস্তাগুলোয়
হাঁটুর উপর জল।
কোথায় গর্ত কোথায় ভাঙা
যায় না কিছু বোঝা
খানা-খন্দ না বুঝে সব
চলতে হয়রে সোজা।
কেউবা পড়ে গর্তের ভিতর
কেউবা পড়ে ড্রেনে
পাশের লোকে আফসোস করে
তোলে তাদের টেনে।
কেউবা আবার আরাম করে
যায় যে রিকশায় চড়ে
বোঝার আগেই হঠাৎ করে
রিকশা উল্টে পড়ে।

উল্টে পড়েই নোংরা পানি
ঘপাত করে খায়
কাদা মাখিয়ে বীর পালোয়ান
মিটমিটিয়ে চায়।
ভাবটা যেন এমন তাদের
এমন হলো কেন
এই জীবনে কাদার ভিতর
আর পড়েনি যেন!
অনেক দামী মোটর গাড়ি
আটকে পানির ভিতর
ঠেলছে জোরে নোংরা হয়ে
ভদ্র কিংবা ইতর।
ঠেলছে কেহ প্যান্ট ভিজিয়ে
কেউবা খুলে জামা
বৃষ্টির ভিতর ঠান্ডা লেগে
করছে মামা মামা।
ঢাকা শহরের বৃষ্টি দুর্ভোগ
কতই বলবো ভাই
সবাই ভুগছে আমিও ভুগছি
ভোগাভুগির শেষ নাই।
সেগুন বাগিচা
বিকাল ৩-১০ মিঃ
১০-০৭-২০১৫ইং

(ছবি নেট)
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।...
...বাকিটুকু পড়ুন
ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫
আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।
সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন