বদনা কাব্য
২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

((ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে বদনাসহ টয়লেট চাই))
শহীদুল ইসলাম প্রামানিক
মদনারা সব বদনা নিয়ে
মিছিল করছে দেশে
হি-হি হা-হা অনেক লোকে
মিছেই মরছে হেসে।
দেশ স্বাধীনের অনেক পরে
এমন মিছিল হলো
বদনাবিহীন টয়লেট গিয়ে
কত লোক যে ম’লো।
ভদ্র কিংবা অভদ্র হোক
কোন ভেদাভেদ নাই
সবার জন্যই পানিসহ
বদনা একটি চাই।
হোকনা সেটা ভাঙ্গা, ভাল
কিংবা পিতল, কাসা
প্রয়োজন হলে দৌড় দিয়ে
বদনার কাছে আসা।
বদনা মিছিল নামটি শুনে
মুখ করে কেউ কালো
তুচ্ছ হলেও তাচ্ছিল্য নয়
কাজটা কিন্তু ভাল।
নারী পুরুষ নাই ভেদাভেদ
সবাই ভুক্তভুগী
বদনাবিহীন রাস্তাঘাটে
চলতে গেলেই রুগী।
ক্ষুধা নিয়েও দু’দিন কাটে
গোস্বা কিংবা রোসে
নি¤œচাপে দু’এক ঘন্টা
থাকতে পারবেন বসে?
ধন দৌলত আর প্রেম-প্রীতি
বদনার কাছে বন্দী
বদনা ছাড়া জীবন অচল
যতই করেন ফন্দী।
মূল চাহিদায় বদনা বড়
খাদ্যের পরে বটে
বদনা নিয়েই এই জগতে
অনেক কিছু ঘটে।
আন্দোলনের বিপক্ষতে
আছেন যারা দলে
বলেন দেখি জোর গলাতে
বদনা ছাড়া চলে?
রাজা-উজির প্রধানমন্ত্রী
হন না যতই নামী
জুলুম কালে সিংহাসন নয়
ভাঙ্গা বদনাই দামী।
সেগুন বাগিচা
সকাল ১১টা
২০/১১/২০১৪
((সৌজন্যে ঘাস ফুল। তার অনুরোধে লেখা))
(ছবি সংগ্রহ = সাদা মনের মানুষ।)
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১

বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন...
...বাকিটুকু পড়ুনগানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুন
তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর...
...বাকিটুকু পড়ুন