
শহীদুল ইসলাম প্রামানিক
তোমাদের মতই মোরা জন্মেছি ভবে
নই তো নারী পুরুষ --- মানুষ তবে
বিধাতার লীলা খেলা বোঝা বড় ভার
হিজড়া হয়ে জন্ম নেয়ায় নাই তো সংসার
দেহ, প্রাণ, মনও আছে সুখ নাই তবে
তোমাদের মতই মোরা জন্মেছি ভবে
রঙে রসে ঘুরিফিরি, যত কিছু খাই
মোদের মনে তবুও কোন সুখ শান্তি নাই
মরে গেলে সন্তানাদি কিছু না রবে
তোমাদের মতই মোরা জন্মেছি ভবে
শান্তি সুখে নই গো মোরা, ক্ষুধার জ্বালায় ঘুরি
হাত পেতেছি চাই গো কিছু, করি নাতো চুরি
হিজড়া বলো ঘৃণা কর, ভুলে যাই সবে
তোমাদের মতই মোরা জন্মেছি ভবে
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



