শিকল বাবা
২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(সৌজন্যে সাদা মনের মানুষ)
শহীদুল ইসলাম প্রামানিক
এক মণেরও অধিক ওজন
শিকল সারা গায়
আধ শোয়াতে থাকে সদাই
কুত কুতিয়ে চায়।
গায়ের গড়ন নাদুস নুদুস
গোঁফ দাড়িতে ভরা
মাথার চুল যে এলোমেলো
আউলাঝাউলা করা।
সাত দিন পর একদিন সে
গোসল নাকি করে
বউ বাচ্চা তার আছে নাকি
কয় না কেহ ডরে।
তিন দিন সে ভাত খায় না
তিন দিন খায় দুধ
জবান বিহীন থাকে সদাই
নাই কোন খুঁতখুঁত।
ছত্রিশ বছর জবান ছাড়া
থাকতে হবে ভবে
তারপরেতে সিদ্ধি সাধন
শিকল বাবা হবে।
আঠাইশ বছর পার করেছে
সামনে বছর আট
তারপরেতেই শিকল বাবা
খুলবে মুখের পাঠ।

এমন কথা শোনার পরে
ঘুরছে আমার মাথা
কোথায় পেল শিকল বাবা
এমন রঙিন কাঁথা?
টাকা-পায়সা পাচ্ছে অনেক
কোথায় এসব রাখে
কোন কারণে ভং ধরেছে
এমন করে থাকে?
প্রশ্ন এসব হাজার করলেও
উত্তর নাই তার মুখে
সকল কথা গোল পাঁকিয়ে
রাখলাম জমা বুকে।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন