রক্তেরও কি ধর্ম আছে?
২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(উৎসর্গ সহব্লগার উর্বিকে)
Blood_Donating এ বিচি্ত্র অভিজ্ঞতাঃ-শহীদুল ইসলাম প্রামানিক
মূমূর্ষ এক রুগীর জন্য
রক্ত প্রয়োজন
রক্ত চেয়ে পত্রিকাতে
দিলো বিজ্ঞাপণ।
উর্বি নামের এক মহিলা
দিতে হলেন রাজী
রক্ত দানে ধর্ম নিয়ে
বাঁধলো যে কারসাজি।
হিন্দু না মুসলিম তুমি?
জিজ্ঞেস করে কয়
প্রশ্ন শুনে রক্ত দাতার
হলো যে বিস্ময়!
রক্তের আবার ধর্ম আছে
জন্মে শুনি নাই!
জীবন বাঁচানো ফরজ কিনা,
প্রশ্ন উঠল তাই?
জীবন এবং ধর্মের মাঝে
কোনটা ফরজ আগে?
রক্ত দাতার পাল্টা প্রশ্ন
বলল রাগে রাগে।
মানুষ, ধর্ম কোনটা আগে
আমিও ভাবছি বসে
মনের মাঝে অনেক প্রশ্ন
দেখছি অঙ্ক কষে?
মানুষ যদি না থাকেরে
ধর্ম কোথায় থাকবে,
প্রানীবিহীন জগৎটাতে
আল্লারে কে ডাকবে?
মানুষ বাঁচলে ধর্ম বাঁচবে
স্রোষ্টা থাকবে মনে
সারা দিনমান স্রোষ্টার কথা
বলবে জনে জনে।
ধর্ম নিয়ে বাড়াবাড়িতে
সৃষ্টি হলে ধ্বংস
থাকবে কি আর জগত জুড়ে
কোনো মানব বংশ?
রক্ত চিনে প্রাণ প্রাণী
ধর্ম কি আর চেনে?
তাই তো মানুষ মানব রক্ত
রুগীর জন্য কেনে।
রক্ত যদি মোদের মত
ধর্ম কর্ম বুঝতো
দেহের মাঝে ঢোকার পরেই
হিন্দু মুসলিম খুঁজতো!
সেগুন বাগিচা
সকাল ১১-৪৫মিঃ
২২-০৮-২০১৫
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন