পিয়াজ-রসুন-আদা
২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
চৈত্র মাসের প্রখর রোদে
বসে বটের তলায়
হিন্দু ব্রাম্মণ আছে একজন
তুলসি মালা গলায়।
দাড়ি, টুপি, আলখেল্লাতে
তিনি মুসলমান
একটু দুরে দাঁড়িয়ে আছে
মাথায় মুদির দোকান।
বটের ছায়ায় চৈতী হওয়ায়
করছে ক্লান্তি দূর
সেই গাছেরি মগডালেতে
পাখির কণ্ঠে সুর।
গান শোনার পর ব্রাম্মণ বলে
’শোনেন মোল্লা ভাই,
হরে-কৃষ্ণ রাধা নাম যে,
পাখির কন্ঠে পাই’।
মোল্লামশায় কান পেতে কয়,
‘ঠিকই বলছেন দাদা,
পাখির কন্ঠে শুনতে পাচ্ছি
আল্লা-রাসুল-খোদা!’
হিন্দু বলছে রাধার কথা
মুসলিম আল্লা-রাসুল
দু’জানাতেই বাক-বিতন্ডা
কেউ মানেনা ভুল।
হিন্দু-মুসলিম দ্বন্দ ভীষণ
কেউ হারেনা হার
অবশেষে মুদিওয়ালাকে
দিলেন বিচার ভার।
মুদি দোকানি বিজ্ঞ সেজে,
‘বলছে শোনেন দাদা,
পাখির কন্ঠে শুনতে পাচ্ছি
পিয়াজ-রসুন-আদা’।
পাখির কথা পাখি বলছে
সুখে কিংবা দুখে?
মিছেই তারা তিন জনাতে
মরছে মাথা ঠুকে।
রাধা, আদা, খোদা নয়তো,
গাচ্ছে পাখি গান
যার চিন্তাটা যেই ধরনের
সেই দিকে তার কান।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন....
...বাকিটুকু পড়ুন১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন