গুলিস্থান না গোরোস্থান
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ওই বেটা কই যাস
যাবি নাকি রমনা
দশ টাকা ভাড়া দিমু
ভাড়া কিন্তু কম না?
অন্য কোথাও যামু না
সোজা যামু গুলিস্থান
পানিত নাইমা নাক ডুইবা
রিক্সা ধইরা দিছি টান।
ওই বেটা যাবি কেমনে
রিক্সাটাতো হইছে তল
পানির ভিতর নাক ডুবলে
গায় গতরে পাবি বল?
আইছিলাম তো পাকা দিয়া
এখন দেখি নদী নালা
আমি তো ভাই সাঁতার জানি
রিক্সা নিয়া হইছে জ্বালা।
ওই বেটা রিক্সাওয়ালা
কেমনে যাবি গুলিস্থান?
ড্রেনের ভিতর পড়লে পরে
যাবি তো রে গোরোস্থান!
গুলিস্থান না গোরোস্থান?
চিনবার তো ভাই পারছি না
কষ্টের পয়সায় কিনছি বলে
তাই তো রিক্সা ছাড়ছি না।
(ছবি নেট)
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে...
...বাকিটুকু পড়ুন
পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলোকিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুনরেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন