ধিক্কার!!!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
সভ্য মোরা মানব জাতি
গর্ব করি যখন
ছোট্ট শিশুর লাশটি দেখে
প্রশ্ন আসে তখন--
কি দোষ ছিল এই শিশুটির
এই পৃথিবীর বুকে
কি অপরাধে সাগর জলে
মরল ধুকে ধুকে?
রাজনীতিতে করছে কি সে
বিশাল অপরাধ
ধর্ম কর্মে ছিল কি তার
অনেক অপবাদ?
গণতন্ত্রে সমাজতন্ত্রে
ছিল কি তার দোষ
কি কারণে তার উপরে
রাষ্ট্রযন্ত্রের রোষ?
যেই শিশুটি মাকে ছাড়া
চেনে নাকো কিছু
সেই শিশুকে তাড়িয়ে দিতে
রাষ্ট্র লাগল পিছু!!
ধিক্কার জানাই রাষ্ট্রনীতি
ধিক্কার মানব জাতি
যারা মৃত্যু নিয়ে এই জগতে
করছে মাতামাতি।
সেগুন বাগিচা
রাত ১টা ১৬ মিনিট
০৫-০৮-২০১৫ইং
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে...
...বাকিটুকু পড়ুন
পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলোকিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুনরেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন