আমাশা এবং নুরুল গাজী
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
নূরুল গাজী ভীষণ পাজি
পড়াশুনায় ভালো
পড়ার কথা জিজ্ঞেস করলে
মুখ করেনা কালো।
দুষ্ট কাজের জন্য সে যে
প্রত্যহ খায় কিল
তার পরেতেও সবার সাথে
রাখে মনের মিল।
সন্ধি-বিচেছদ না পারাতে
কিল খেল যে পাশা
এই না দেখে পাশেই নুরুল
বলল, ‘আমাশা’।
এই কথাটা শোনার পরে
শিক্ষক দিল ছুটি
দৌড়ে গিয়ে গাছে উঠে
হাসছে কুটি কুটি।
কান্ড দেখে শিক্ষক মশায়
গেল ভীষণ ক্ষেপে
বেত্র নিয়ে সেথায় যাওয়ায়
উঠল নুরুল কেঁপে।
মিথ্যা বলার জন্য তাকে
বেত্র মারবে যেই
অমনি নুরুল সন্ধি বিচেছদ
করল নিমেষেই।
“আমি তো স্যার আমের আশায়
আমাশা বলার সাথে,
পেটের অসুখ মনে করে
দিলেন ছুটি তাতে”।
“তাই তো আমি আম গাছেতে
গেলাম ত্বরা ছুটে,
আম খাওয়াতে আমের আশা
‘আমাশা’ গেল টুটে”।
এসব শুনে অন্য শিক্ষক
হেসে মরে তাই
নুরুল গাজী ভীষণ পাজি
তুলনা তার নাই।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন