somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্ডা চুরি

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শহীদুল ইসলাম প্রামানিক

(১)
আমি তখন ক্লাস টুতে পড়ি। আমার চাচাতো ভাইয়ের কথামত আমাদের ঘরের মাঁচা থেকে সদ্য মুরগী পাড়া ডিম চুরি করে এক আনা বিক্রি করে দোকান থেকে বারোটি মারবল কিনে খেলতে গিয়েছি। মারবল চাল দিয়ে নির্দিষ্ট মারবেল তাক করে আরেকটি মারবেল ছুঁড়তে যাবো, অমনি পিছন থেকে কে যেন কান টেনে ধরল। তাকিয়ে দেখি সাক্ষাৎ যম আমার বাবা। হৃদপিন্ড বন্ধ হওয়ার উপক্রম। বাবা এক হাতে কান ধরে আরেক হাতে গালের মধ্যে দু’টা চর বসিয়ে দিয়ে ঘাড় ধরে বাড়ি নিয়ে এলেন। আমার চাচাতো ভাই বাবাকে দেখে আগেই ভেগেছে।

বাবা ডিম চুরির বিষয়টি বুঝতে না পারলেও খেলার বিষয় নিযেই উত্তম মধ্যম দিলেন। বাড়িতে আসার পর মারবেল কেনার পয়সা কোথায় পেলাম সেটা খুঁজতে গিয়ে মা দেখে মুরগীর ডিম নেই। আর কোনো কথা নেই, মায়ের হাতেও ধোলাই খেলাম। ডিম চুরি করে যতনা খুশি হয়েছিলাম তার চেয়ে বেশি ধোলাই খাওয়ায় মনটা খারাপ হয়ে গেল।

তবে বাবা মায়ের শাস্তিটা ছিল ডিমের জন্য নয়, পয়সা দিয়ে খেলাধুলা করতে গিয়ে চুরির অভ্যাস যাতে গড়ে না উঠে সেই জন্য। তার ধারনা, পয়সা দিয়ে খেলতে খেলতে নেশায় পড়ে যদি জুয়াড়ি হয়ে যাই? হাডুডু, দাঁড়িয়া বান্ধা, গোল্লাইছুট খেলতে বাবা মা কখনই বাধা দিতেন না এমন কি কোন জিনিষের আবদার করলেও কিনে দিতে কার্পণ্য করতেন না। কিন্তু পয়সার বিনিময়ে কোনো খেলা খেলতে দেখলেই ভীষণ ক্ষেপে যেতেন। সেই কারণে মারবেল কেনার পয়সা চাওয়ার সাহস না পেয়ে ডিম চুরি করেছিলাম। ধরা খেয়ে কিলের চোটে সে অভ্যাস সেই দিনই ত্যাগ করতে বাধ্য হলাম।

(২)
তখন অগ্রাহায়ন মাস। মা কাজের লোক নিয়ে গভীর রাত পর্যন্ত অনেক ধান সেদ্ধ করে একজায়গায় জমিয়ে রেখেছে। স্তুপাকারে রাখা সেদ্ধ ধান সারা রাত অমনি থাকবে এবং দিনের আলো না আসা পর্যন্ত ছড়িয়ে দেয়া হবে না। যে কারণে সারা রাতই জামানো সেদ্ধ ধানগুলো গরম থাকবে।

মাথায় ডিম সিদ্ধ খাওয়ার ঝোঁক চেপে বসল। ঘরের মাচায় আলো দিয়ে দেখি একটা মুরগী অনেকগুলো ডিম নিয়ে বসে আছে। কাউকে কিছু না বলে, মুরগীর নিচ থেকে একটা ডিম চুরি করে সেদ্ধ করা গরম ধানের ভিতর সেদ্ধ দিলাম। প্রায় এক ঘন্টা পার হওয়ার পর ধানের ভিতর থেকে সেদ্ধ ডিম বের করে রাস্তায় গিয়ে অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোসা ছাড়িয়ে যেই খেতে যাবো অমনি নাকে কেমন যেন একটা গন্ধ এলো। খোসা ছাড়ানো ডিমে ভাল করে হাত দিতেই খসখসে মনে হলো। দৌড়ে আলোর কাছে চলে এলাম। আলো দিয়ে দেখি খোসা ছাড়ানো ডিমের ভিতর আস্ত মরা মুরগীর বাচ্চা দলা পাকিয়ে বসে আছে। ওয়াক করে বমি করতে করতে জান শেষ।

চুরি করে ডিম খেতে গিয়ে অবস্থা কাহিল।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৬
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×