পাগলা-পাগলীর প্রেমালাপ
৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
পাগলা-পাগলী গাছের তলে
বলছে রসের কথা
বকর বকর করেই যাচ্ছে
নাই যে নিরবতা।
পাগল বলছে, "আমি তোমায়
অনেক ভালবাসি",
পাগলী শুনে খিলখিলিয়ে
হাসছে পাগল হাসি।
বলছে পাগল, "তোমার গলে
দেব ফুলের মালা",
এই কথাতে পাগলী বেজাড়
মুখখানি তার কালা।
পাগল এবার ক্ষেপে গিয়ে
বলল ধমক দিয়ে,
"তাহলে কি তুমি আমায়
করবে নাকো বিয়ে"?
বলছে পাগলী হাত নাড়িয়ে
অনেক কথার পর,
"আমার বাপের বিশাল বাড়ি
ভাঙা তিনটি ঘর"?
"আমার বাপের অনেক টাকা
ছড়িয়ে ছিটিয়ে থাকে,
এইজন্য তো পাড়ার লোকে
মুজুর নামে ডাকে"।
"বাড়ির সামনে পুকুর আছে
নাই তাতে যে পানি,
সেই খানেতে গোসল করে
আমার নানা-নানি"।
"খোয়াড় ভরা গরু-ছাগল
গোয়াল ভরা হাঁস,
পুকুর জলে মুরগী থাকে
করে টাসটাস টাস"।
"আম কাঠাল আর পেঁপে কলা
কালাই গাছে ধরে,
সকাল বিকাল নাস্তার সময়
খাই যে পেটটি ভরে"।
"আমার বাপের অনেক আছে
তোমার বাপের নাই,
এই জন্য তো তোমার সাথে
বিয়ে হবে না তাই"।
এই না বলে দুই জনেতে
হাসছে হি হি করে
আকাশ বাতাস মাতিয়ে নিয়ে
ভীষণ জোরে জোরে।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন