somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধে গণিকাদের অবদান

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শহীদুল ইসলাম প্রামানিক

মহান মুক্তিযুদ্ধের বিজয়ে সর্ব শ্রেণীর লোকের অবদান অবিস্মরণীয়। এই যুদ্ধে আর্মি, পুলিশ, ইপিআরসহ রাজনৈতিক নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণের পাশাপাশি তুচ্ছ ঘৃণিত সম্প্রদায়ও অংশগ্রহণে পিছিয়ে ছিল না। তুচ্ছ ঘৃণিত সম্প্রদায়ও যে যুদ্ধে অবদান রেখেছে তা ভোলার মত নয়। এমনই একটি ঘটনা ঘটেছিল গাইবান্ধা জেলার সাঘাটা থানার ভরতখালীতে। একবার মুক্তিযোদ্ধারা ভরতখালী বাজারের যৌন কর্মীদের কাছে যুদ্ধের সহায়তা কামনা করে। এতে যৌনকর্মীরা সহাস্যে মুক্তিযোদ্ধাদের সাহয্য করতে এগিয়ে আসে।

ভরতখালী বাজারের আলেয়া, বেবী, কমলা, রাণীসহ কয়েকজন যৌনকর্মী মুক্তিযোদ্ধাদের শেখানো কায়দা অনুযায়ী, রমনীয় বেশভূষায় সজ্জিত হয়ে ভরতখালী রেল স্টেশনের অদূরে সীংড়া ব্রীজে পাহারারত রাজাকারদের ক্যাম্পের কাছে গিয়ে নানান রকম রমনীয় রংঢং করতে থাকে। তাদের আকর্ষণীয় রংঢং দেখে রাজাকারদের নৈতিক চরিত্রের অবক্ষয় হয়। যৌনকর্মীদের রমনীয় ভাব ভঙ্গী দেখে রাজাকাররা তাদের চরিত্র ধরে রাখতে পারে না। যার যার মত হাতের অস্ত্র রেখে যৌন কর্মীদের বাংকারে এবং ক্যাম্পে নিয়ে যৌন লীলায় মত্ত হয়ে উঠে। এই সুযোগে ওত পেতে থাকা মুক্তিযোদ্ধারা আকস্মিকভাবে ক্যাম্পে আক্রমণ চালায় এবং সব রাজাকারদের বন্দী করে ফেলে। যৌনকর্মীদের সহযোগীতায় অতি সহজেই রাজাকারদের পুরো ক্যাম্প মুক্তিযোদ্ধাদের দখলে চলে আসে।

বেশ্যাবৃত্তি পেশাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ঘৃণার চোখে দেখলেও তাদের মুক্তিযুদ্ধের এই অবদানকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। তারাও মুক্তিযুদ্ধের ইতিহাসে অবিস্মরণীয় অবদানের দাবীদার।

(তথ্য সূত্রঃ একাত্তরে গাইবান্ধা)
ছবি নেট
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×