ধাঁ ধাঁ = আমার শ্বশুরের বাপ
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
এক লোক একজন নব বধূকে সাথে নিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছেন। যে রাস্তা দিয়ে যাচ্ছিল ঐ রাস্তার পাশেই কিছু ক্ষেত মজুর ক্ষেতে কাজ করছিল। নব বধূ এবং ঐ লোকটির মধ্যে কি সম্পর্ক হতে পারে, এই নিয়ে তারা নানা মন্তব্য করছে। কেউ বলতেছে নব বধূটি লোকটির বউ হবে, কেউ বলতেছে মেয়ে হবে, কেউ বলতেছে ছেলের বউ হবে এভাবে একেক জন একেক মন্তব্য করতেছে। এসব কথা বধূটির কানে আসার পর, বধূটি মনে করল, তারা আমাদের উভায়ের সম্পর্ক নিয়ে যে ভাবে এলোমেলো কথা বলতেছে, এতে তাদের পাপ হচ্ছে। আমাদের দু’জনের মধ্যে কি সম্পর্ক এটা তাদেরকে জানিয়ে দেয়া উচিৎ। তখন বধুটি তাদের উদ্দেশ্য করে বলল--
কি কহেন হে বাপু সকল
কয়া করেন পাপ,
ঐ লোকটার মামা শ্বশুর
আমার শ্বশুরের বাপ।
ব্লগার ভাই বোনদের কাছে আমার প্রশ্ন মহিলা এবং ঐ লোকটার মাধ্যে সম্পর্কটা কি হবে?
ধাধাঁর উত্তরের অপেক্ষায় রইলাম।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন