ডিজিটাল বিয়ে
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ডিজিটালের এই যুগে ভাই
টেলিফোনে বিয়ে
বিয়ের পরে দ্বন্দ্ব লাগে
পাত্র-পাত্রী নিয়ে।
ডিজিটালে ছবি দেখে
পাত্রী নির্বাচন
বাস্তবে তা দেখার পরে
উল্টে যায়রে মন।
এডিট করা ছবির জন্য
সব সুন্দরী হয়
সামনা-সামনি দেখার পরে
সুন্দরী কেউ নয়।
এমন ঘটনা উল্টো হলে
পাত্রীও উল্টে যায়
ডিজিটালের জন্য এ ভুল
সবাই বুঝতে পায়।
ভাঙ্গছে তখন বিয়ের বাসর
ভাঙছে যে সংসার
ডিজিটালের বিয়েগুলো
টিকছে নাকো আর।
ছবি কিংবা ভিডিও দেখে
করলে নির্বাচন
কেউ হয়রে পাগল-ছাগল
কারো উগ্র মন।
বিয়ের পরে স্বাদ মিটে যায়
তালাক তখন চায়
কেউবা আবার এমন হওয়ায়
বেঁচেও অক্কা যায়।
ডিজিটালে নয়রে বিয়ে
যাচাই করো দেখে
ভাল-মন্দ বুঝতে পাবে
পরস্পরের থেকে।
তবেই তুমি সুখী হবে
সংসার শান্তিময়
অভাব মাঝেও শান্তি সুখে
বিশ্ব করবে জয়।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন